ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

টানা সপ্তম দিনের মতো গোলাগুলি ভারত-পাকিস্তান সেনাদের মাঝে

  • আপলোড সময় : ০১-০৫-২০২৫ ১২:৫১:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৫-২০২৫ ১২:৫১:১৬ অপরাহ্ন
টানা সপ্তম দিনের মতো গোলাগুলি ভারত-পাকিস্তান সেনাদের মাঝে
লাগাতার সপ্তম রাতের মতো সীমান্তে উত্তেজনা—নিয়ন্ত্রণ রেখা বরাবর ফের গোলাগুলি ভারত-পাকিস্তান সেনাদের মাঝে। বুধবার (৩০ এপ্রিল) রাতেও শান্ত হয়নি পরিস্থিতি। কুপওয়ারা, উরি এবং আখনুর সেক্টরের বিভিন্ন এলাকায় চলে পাল্টাপাল্টি গুলিবর্ষণ।

বৃহস্পতিবার (১ মে) সকালে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সেনাবাহিনী। তবে এ পর্যন্ত কোনও হতাহতের খবর জানানো হয়নি।

নয়াদিল্লির দাবি, গোলাগুলির সূচনা করে পাকিস্তান সেনাবাহিনী। ভারতের পক্ষ থেকে দেয়া হয় পাল্টা জবাব।

এর আগে কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত হন অন্তত ২৬ জন। সেই হামলার রেশ ধরেই উত্তপ্ত হয়ে ওঠে সীমান্ত পরিস্থিতি। হামলার পর থেকেই প্রায় প্রতিদিন রাতেই গোলাগুলি চলছে দুই পক্ষের মধ্যে।

সীমান্তজুড়ে বাড়ানো হয়েছে সেনা মোতায়েন, জারি রাখা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। দুই দেশের মধ্যকার উত্তেজনা ক্রমেই বাড়ছে বলে পর্যবেক্ষকদের মত।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম