ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী
সশস্ত্র বাহিনীর পাশে থাকার ঘোষণা

এবার ভারতের বিরুদ্ধে বিক্ষোভে নামল পাকিস্তানের হিন্দু সম্প্রদায়

  • আপলোড সময় : ০১-০৫-২০২৫ ০১:৪২:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৫-২০২৫ ০১:৪২:০৯ অপরাহ্ন
এবার ভারতের বিরুদ্ধে বিক্ষোভে নামল পাকিস্তানের হিন্দু সম্প্রদায়
কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অভিযোগে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তানের হিন্দু সম্প্রদায়। বুধবার (৩০ এপ্রিল) বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় তারা ব্যাপক বিক্ষোভ করে ভারতের বিরুদ্ধে।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানায়, এই বিক্ষোভের নেতৃত্ব দেন বেলুচিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য এবং পাকিস্তান পিপলস পার্টির সংখ্যালঘু প্রতিনিধি সঞ্জয় কুমার। মিছিলে শত শত হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ অংশ নেন। ব্যানার ও প্ল্যাকার্ডে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান লেখা ছিল।

বিক্ষোভ শেষে প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে সঞ্জয় কুমার বলেন,
“পাকিস্তানের হিন্দু সম্প্রদায় দেশের সশস্ত্র বাহিনীর পাশে আছে। ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে আগ্রাসনের চেষ্টা করে, তবে দেশের এক কোটির বেশি হিন্দু দেশের জন্য যুদ্ধ করবে।”

বিক্ষোভে অংশ নেওয়া নারী বক্তারাও ভারতের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেন। বিশেষ করে, ভারতের সিন্ধু পানিচুক্তি স্থগিত করার সিদ্ধান্তকে তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে দাবি করেন।

বক্তারা বলেন, “১৯৬০ সালের সিন্ধু চুক্তি ভারত একতরফাভাবে বাতিল করতে পারে না। এ সিদ্ধান্তের জন্য অপর পক্ষের সম্মতি প্রয়োজন।”

শান্তিপূর্ণভাবে বিক্ষোভ শেষে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

উল্লেখ্য, সিন্ধু পানিচুক্তি ১৯৬০ সালে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে সিন্ধু নদ ও তার উপনদীগুলোর পানিবণ্টনের বিষয়ে দুই দেশ একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছিল।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, আক্রান্ত ৬৭১

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, আক্রান্ত ৬৭১