ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

চট্টগ্রামে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু, আহত ৩

  • আপলোড সময় : ০১-০৫-২০২৫ ০১:৪৩:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৫-২০২৫ ০১:৪৩:০৯ অপরাহ্ন
চট্টগ্রামে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু, আহত ৩
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নে ফুটবল খেলার সময় পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও তিন শিশু।চট্টগ্রামে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু, আহত ৩ বৃহস্পতিবার (১ মে) সকাল ১০টার দিকে বৈরাগ এলাকার কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (কেইপিজেড) সংলগ্ন পাহাড়ে এই দুর্ঘটনা ঘটে।



 
নিহতরা হলেন বৈরাগ এলাকার মো. আব্দুর রহিমের ছেলে রোহান (১২) ও ইমরান হোসেনের ছেলে মিসবাহ (১৩)। আহত তিনজন হলেন মোস্তাক মিয়ার ছেলে সিয়াম (১১), আবুল কাশেমের ছেলে সিফাত (১০) ও আরও একজন।
 



স্থানীয়রা জানান, সকালে কেপিজেড পাহাড়ের পাশে একটি মাঠে বন্ধুরা মিলে ফুটবল খেলছিল। এ সময় পাহাড় ধসে পড়ে কয়েকজন শিশু আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রোহান ও মিসবাহকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
 

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘পাহাড় ধসে আহত কয়েকজন শিশুকে হাসপাতালে নিয়ে এলে দুজনকে মৃত ঘোষণা করা হয়। বাকি আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।’
 স্থানীয়দের অভিযোগ, কেইপিজেড কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে পাহাড় কেটে আসছে। এতে পাহাড় দুর্বল হয়ে পড়েছে। আজকের দুর্ঘটনাও সেই পাহাড় কাটার ফলেই ঘটেছে বলে দাবি করেন তারা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা