ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

বাংলাদেশ দলকে আফগানিস্তানের বিশেষ উপহার

  • আপলোড সময় : ০৮-১১-২০২৪ ১২:৩৩:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৪ ১২:৩৩:০৭ অপরাহ্ন
বাংলাদেশ দলকে আফগানিস্তানের বিশেষ উপহার
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে বর্তমানে শারজায় অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দিল। শুক্রবার (৮ নভেম্বর) সেখানে দুই দলের ক্রিকেটারদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। অনুষ্ঠানে আফগানিস্তান ক্রিকেট দলের পক্ষ থেকে বাংলাদেশ দলকে বিশেষ উপহার দেয়া হয়েছে।বাংলাদেশ এবং আফগানিস্তান ক্রিকেট দলকে নিয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই দলের ক্রিকেটার এবং কোচিং স্টাফরা। সেখানে চলেছে আলোচনা পর্ব। দুই দলের কোচ এবং অধিনায়ক সেই আলোচনায় অংশ নিয়েছেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে আফগানিস্তানের পক্ষ থেকে উপহার প্রদান করা হয় বাংলাদেশের ক্রিকেটার এবং কোচিং স্টাফদের। সামাজিক যোগাযোগমাধ্যমে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রকাশিত বেশকিছু ছবিতে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ এবং কোচ ফিল সিমন্সকে সেই উপহার গ্রহণ করতে দেখা গেছে।বাংলাদেশ ক্রিকেট দলকে উপহার হিসেবে হাতে বোনা কার্পেট এবং বিশেষ ফল দিয়েছে আফগানিস্তান। আফগান প্রধান কোচ জোনাথন ট্রট বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্সের হাতে তুলে দেন হাতে বোনা কার্পেট। সেই সাথে বিশেষ ফলও উপহার হিসেবে দেওয়া হয়েছে। দুই দলের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নাম, ছবি সংবলিত দুইটি প্ল্যাকার্ড দেখা গেছে দুই অধিনায়কের হাতে।
 
এদিকে, মাঠের ক্রিকেটে প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে উড়িয়ে দিয়েছে আফগানিস্তান। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ২৩৫ রানের সংগ্রহ দাঁড় করায় আফগানরা। জবাবে ব্যাট করতে নেমে ভালোভাবেই এগোচ্ছিল বাংলাদেশ। কিন্তু আচমকা ব্যাটিং ধসে ১৪৩ রানেই অলআউট হয়ে যায় টাইগাররা।আগামী ৯ নভেম্বর মাঠে গড়াবে আফগানিস্তান এবং বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আফগানরা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা