ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

নিলামেও নাম ছিল না, সেই স্পিনার ডাক পেলেন আইপিএলে

  • আপলোড সময় : ০১-০৫-২০২৫ ০৩:৫২:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৫-২০২৫ ০৩:৫২:৫৪ অপরাহ্ন
নিলামেও নাম ছিল না, সেই স্পিনার ডাক পেলেন আইপিএলে
আইপিএলের চলমান অষ্টাদশ আসর থেকে চোটের কারণে ছিটকে গেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের লেগস্পিনার ভিগনেশ পুথুর। ২৪ বছর বয়সী এই চায়নাম্যান স্পিনার নিজের অভিষেক মৌসুমেই ৫ ম্যাচে ৬টি উইকেট নিয়েছেন। বোলিং করেছেন ৯.০৮ ইকোনমিতে। মূলত পার্ট-টাইমারের ভূমিকা পালন করলেও দলের জন্য বেশ কার্যকর ছিলেন তিনি।

ভিগনেশের চোটে মুম্বাই দলে সুযোগ পেলেন নেট স্পিনার রঘু শর্মা। ৩২ বছর বয়সী এই লেগস্পিনার এতদিন ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে অনুশীলনে থাকলেও এবারই প্রথম আইপিএলে খেলার ডাক পেলেন। নিলামের চূড়ান্ত তালিকায় না থাকলেও ভিত্তিমূল্য ৩০ লাখ রুপিতে তাকে দলে টেনেছে মুম্বাই।

এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি জানায়, ‘ভিগনেশ দলের সঙ্গেই থেকে চোট পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন। তার যত্ন নেবে মুম্বাই ইন্ডিয়ান্সের মেডিক্যাল ও স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং ইউনিট।’ বাঁ-হাতি এই স্পিনারের চোট কিছুটা ব্যতিক্রমধর্মী—দুই হাঁটুর নিচের হাড়ে চোট পেয়েছেন তিনি।

আইপিএলে আসার আগে ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করে নজর কেড়েছিলেন ভিগনেশ। পাঞ্জাব ও পুন্ডুচেরির হয়ে খেলেছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ১১ ম্যাচে ৫৭টি উইকেট নেওয়ার পাশাপাশি তার বোলিং গড় ছিল মাত্র ১৯.৫৯। লিস্ট এ ক্রিকেটে ৯ ম্যাচে ১৪টি উইকেট, আর তিনটি টি-টোয়েন্টিতে রয়েছে ৩টি উইকেট।

এদিকে, আইপিএলের শুরুটা মোটেও ভালো ছিল না মুম্বাইয়ের জন্য। প্রথম পাঁচ ম্যাচের চারটিতেই হার দেখে তারা। তবে এরপর নাটকীয়ভাবে ঘুরে দাঁড়িয়ে টানা পাঁচ ম্যাচে জয় পেয়ে তারা উঠে এসেছে পয়েন্ট টেবিলের শীর্ষ চারে। এখন পর্যন্ত ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে হার্দিক পান্ডিয়ার দল রয়েছে টেবিলের তিন নম্বরে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা