ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী? সপরিবারে বাংলাদেশে শ্রীকান্ত আচার্য

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি মারা গেছেন

  • আপলোড সময় : ০১-০৫-২০২৫ ০৪:১৩:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৫-২০২৫ ০৪:১৩:৫৩ অপরাহ্ন
বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি মারা গেছেন

মারা গেছেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ব্রাজিলের সন্ন্যাসিনী ইনাহ কানাবারো লুকাস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১৬ বছর। বুধবার (৩০ এপ্রিল) তার মৃত্যু হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের জেরন্টোলজিক্যাল রিসার্চ গ্রুপ (জিআরজি) এবং লঙ্গেভিকুয়েস্ট ডেটাবেস অনুসারে, বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি হলেন ইংল্যান্ডের সারেতে বসবাসকারী ১১৫ বছর বয়সি এথেল ক্যাটারহাম।


 

১৯০৮ সালের ৮ জুন জন্মগ্রহণকারী কানাবারো জানুয়ারিতে জাপানের ১১৬ বছর বয়সি টোমিকো ইতোকার মৃত্যুর পর বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হনপোর্তো আলেগ্রেতে ব্রাজিলের তেরেসিয়ান সিস্টার্স সংঘ এক বিবৃতিতে বুধবার কানাবারোর মৃত্যুর কথা ঘোষণা করে এবং তার 'নিবেদন ও নিষ্ঠার' জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে।লঙ্গেভিকুয়েস্ট একটি শোকবার্তায় জানিয়েছে যে, কানাবারো শৈশবে দুর্বল ছিলেন এবং 'অনেকেই সন্দেহ করতেন তিনি বেঁচে থাকবেন কিনা'।তিনি ১৯৩৪ সালে ২৬ বছর বয়সে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে সন্ন্যাসিনী হন। ১১০তম জন্মদিনে তিনি পোপ ফ্রান্সিসের কাছ থেকে আশীর্বাদ পেয়েছিলেন। 



 

কানাবারোর দাবি, তার জন্মতারিখ ১৯০৮ সালের ২৭ মে। তবে রেকর্ড অনুযায়ী তার নথিভুক্ত জন্মতারিখ ৮ জুন, ১৯০৮ বলে চলতি বছরের জানুয়ারিতে এএফপিকে বলেছিলেন জিআরজির পরিচালক রবার্ট ইয়ং।লঙ্গেভিকুয়েস্ট জানিয়েছে, কানাবারো ছিলেন ইতিহাসের ১৫তম বয়স্কতম প্রামাণ্য ব্যক্তি এবং ফ্রান্সের লুসিল র‍্যান্ডনের পরে দ্বিতীয় বয়স্কতম সন্ন্যাসিনী, যিনি ২০২৩ সালে ১১৮ বছর বয়সে মারা যান।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন

মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন