ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

নতুন বাংলাদেশ গড়তে শ্রম সংস্কারের সুপারিশ বাস্তবায়নের বিকল্প নেই: প্রধান উপদেষ্টা

  • আপলোড সময় : ০১-০৫-২০২৫ ০৪:২৮:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৫-২০২৫ ০৪:২৮:৫৬ অপরাহ্ন
নতুন বাংলাদেশ গড়তে শ্রম সংস্কারের সুপারিশ বাস্তবায়নের বিকল্প নেই: প্রধান উপদেষ্টা
নতুন বাংলাদেশ গড়তে শ্রমিক-মালিক সম্পর্কোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১ মে) চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত মহান মে দিবসের আলোচনা সভায় প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।অধ্যাপক ইউনূস বলেন, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা ততক্ষণ পূরন হবে না, যতক্ষণ শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মতো থাকবে। এবারের ১ মে ভিন্ন, অভ্যুত্থানের মাধ্যমে নতুন করে আয়োজন করার সুযোগ হয়েছে।




 
শ্রমিকদের অধিকার রক্ষায় অন্তর্বর্তী সরকার কাজ করছে জানিয়ে তিনি আরও বলেন, সব পক্ষের মতামত নিয়ে শ্রম সংস্কার কমিশন সুপারিশ তৈরি করেছে। নতুন বাংলাদেশ গড়তে হলে এটা বাস্তবায়নের কোনো বিকল্প নেই।‌‘সংস্কার আর কিছুর হোক বা না হোক, শ্রম সংস্কার কমিশনের সুপারিশমালা বাস্তবায়ন হলেই নতুন বাংলাদেশের ভিত্তি রচিত হবে’, যোগ করেন তিনি।  
 


জুলাই অভ্যুত্থানের পর এবারের ১ মে নতুন বার্তা নিয়ে হাজির হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, একটি জাতির অগ্রগতির মূলে রয়েছে পরিশ্রমী শ্রমিক ও দায়িত্বশীল মালিক শ্রেণি। দেশকে নতুন করে গড়ে তুলতে হলে মালিক-শ্রমিক ঐক্য গড়তে হবে।
 

 

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে কাজ করছে অন্তর্বর্তী সরকার বলেও জানান তিনি। অনুষ্ঠানে শ্রমিকদের আর্থিক সহায়তার চেক বিতরণ করেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা