ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ  ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা জাহেদ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫ হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি ২ প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, যোগদান না করলে ‘স্ট্যান্ড রিলিজ’ ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন

উঠানে ধান শুকানো নিয়ে দ্বন্দ্বে ভাইকে হত্যা

  • আপলোড সময় : ০১-০৫-২০২৫ ০৪:৪১:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৫-২০২৫ ০৪:৪১:০১ অপরাহ্ন
উঠানে ধান শুকানো নিয়ে দ্বন্দ্বে ভাইকে হত্যা
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উঠানে ধান শুকানোকে কেন্দ্র করে চাচাত ভাইয়ের ছুরিকাঘাতে অপর ভাই সুজন ফকির (৩২) খুন হয়েছেন।বৃহস্পতিবার(১ মে) সকাল ১০টার দিকে উপজেলার কায়েমপুর ইউনিয়নের জাজিসার গ্রামে এ ঘটনা ঘটে। 
নিহত সুজন ফকির উপজেলার কায়েমপুর ইউনিয়নের জাজিসার গ্রামের খোকন ফকিরের ছেলে।



ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের বলেন, সকালে শাওন ফকিরের বাড়ির উঠানে কার আগে কে ধান শুকাবে এ নিয়ে জাজিসার গ্রামের সুজন ফকিরের সঙ্গে তার চাচাতো ভাই শাওন ফকিরের বাগ্‌বিতণ্ডা হয়। এক পর্যায়ে শাওন ফকির উত্তেজিত হয়ে ঘরে থাকা ছুরি এনে সুজন ফকিরকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই সুজন ফকিরের মৃত্যু হয়। 



এ ঘটনার পর পরিবারসহ পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার পরপরই ঘাতক শাওন ফকির পালিয়ে গেছে। খবর পেয়ে কসবা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠান। পুলিশ ঘাতককে গ্রেফতারে অভিযান শুরু করেছে বলে নিশ্চিত করেছেন।

কমেন্ট বক্স
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ