ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু 

জেনে নিন অল্প সময়ে বসার ঘর গোছানোর উপায় 

  • আপলোড সময় : ০৮-১১-২০২৪ ০১:০৬:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৪ ০১:০৬:১২ অপরাহ্ন
জেনে নিন অল্প সময়ে বসার ঘর গোছানোর উপায় 
বসার ঘর বা লিভিংরুম যেকোন ঘরের প্রাণকেন্দ্র। বন্ধু, পরিবারের সদস্য, অতিথি যেই আসুক না কেন বসার ঘরেই হয় যত আড্ডা, আপ্যায়ন আর হইহুল্লোড়। ধরুন আপনি জানতে পেরেছেন, বাসায় আত্মীয় আসছে। এদিকে হাতে খুব সময় নেই, চটজলদি বসার ঘরটি কীভাবে গুছিয়ে নিতে পারেন, জেনে নিন। অতিথি এসে প্রথমে বসার ঘরেই বসেন। বসার ঘর থেকে পুরনো খবরের কাগজ, যেসব ছোট খাটো জিনিস কাজে লাগে না এসব সরিয়ে ফেলুন। বসার ঘরে সোফাসেট থাকলে পরিষ্কার করে নিন। অনেকের বসার ঘরে বিছানাও থাকে। আপনার বসার ঘরেও যদি বিছানা থাকে তাহলে দ্রুত বিছানার চাদরটি পাল্টে নিন। রঙিন একটি চাদর বিছিয়ে দিতে পারেন।

সম্ভব হলে বিছানায় দুই, তিনটি কুশন রেখে দিন। আর জানালায় উজ্জ্বল রঙের পর্দা ঝুলিয়ে দিন। বসার ঘরে সেন্ট্রাল টেবিল থাকলে ফুল, সুগন্ধি মোমবাতি দিয়ে সাজিয়ে ফেলুন। আর টেবিলের এক কোনে কিছু বই আর ম্যাগাজিন রাখতে পারেন। একটি বাটিতে অল্প পানিতে কিছু ফুল ভাসিয়ে রাখতে পারেন। অথবা পানিতে ছড়িয়ে রাখতে পারেন কিছু রঙিন পাথর।বসার ঘরে এলইডি বা সাদা আলোর ব্যবস্থা থাকলে ভালো। এর পাশাপাশি যদি ওয়ার্ম লাইট বা হলুদ আলোর ব্যবস্থা করতে পারেন, তাহলে আরও ভালো। দুই ধরনের আলোর ব্যবস্থা থাকলে যখন যেটা প্রয়োজন জ্বালিয়ে নিতে পারবেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’

ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’