ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

দাবানলে ইসরায়েলের দখলকৃত জেরুজালেম এখনো পুড়ছে

  • আপলোড সময় : ০১-০৫-২০২৫ ০৫:২৫:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৫-২০২৫ ০৫:২৫:৪৬ অপরাহ্ন
দাবানলে ইসরায়েলের দখলকৃত জেরুজালেম এখনো পুড়ছে
দখলদার ইসরায়েলের দখলকৃত পশ্চিম জেরুজালেমের পাহাড়গুলোতে দ্বিতীয়দিনের মতো জ্বলছে দাবানল। বৃহস্পতিবার (১ মে) কিছুটা পরিস্থিতির উন্নতি হলেও আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। শতাধিক দমকল দল আগুন নিয়ন্ত্রণে কাজ করছে, পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসছে অগ্নিনির্বাপক বিমান।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, দাবানলের কারণে গতকাল বন্ধ হওয়া সড়কগুলো খুলে দেওয়া হয়েছে এবং সরিয়ে নেওয়া বাসিন্দাদের ফিরতেও অনুমতি দেওয়া হয়েছে। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় নতুন করে সতর্কবার্তা জারি করেছে ইসরায়েলি ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস।

তাদের বিবৃতিতে বলা হয়, “আগুন নিয়ন্ত্রণে কিছুটা অগ্রগতি হলেও পরিস্থিতি যে কোনো সময় পাল্টে যেতে পারে।”

এ দাবানলে এখন পর্যন্ত জ্বলেছে প্রায় পাঁচ হাজার একর এলাকা, যার মধ্যে ৩ হাজার ২০০ একরই বনভূমি। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মোদি’ইনের কানাডা পার্ক। বুধবার সকালে দাবানলের সূত্রপাত হলেও, তীব্র বাতাস ও খরাপ্রবণ আবহাওয়া একে দ্রুত ছড়িয়ে দেয়।

জেরুজালেমের বিভাগীয় ফায়ার সার্ভিস প্রধান দাবানলটিকে ইসরায়েলের ইতিহাসের অন্যতম বৃহৎ বলে উল্লেখ করেছেন। তার মতে, “এটি অতীতের যেকোনো সময়ের চেয়ে ভয়াবহ এবং পরিস্থিতি যেকোনো সময় আরও খারাপ হতে পারে।”

এদিকে, আগুন লাগানোর অভিযোগে আজ বৃহস্পতিবার ১৮ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা