ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

জোট নয়, এককভাবেই নির্বাচন করবে গণঅধিকার পরিষদ

  • আপলোড সময় : ০১-০৫-২০২৫ ০৫:৩১:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৫-২০২৫ ০৫:৩১:৫২ অপরাহ্ন
জোট নয়, এককভাবেই নির্বাচন করবে গণঅধিকার পরিষদ
আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপির সঙ্গে কোনো জোট বা আসন ভাগাভাগির বিষয়ে গণঅধিকার পরিষদের কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন সংগঠনটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

বৃহস্পতিবার (১ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “গণঅধিকার পরিষদ বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকলেও নির্বাচনী জোটের কোনো সমঝোতা হয়নি। সবশেষ বৈঠকটিও ছিল যুগপৎ আন্দোলনের অংশ হিসেবেই।”

আবু হানিফ আরও জানান, গণঅধিকার পরিষদ ইতোমধ্যে ঘোষণা দিয়েছে যে তারা ৩০০ আসনে এককভাবে নির্বাচনে অংশ নেবে। তবে নির্বাচনের প্রাকমুহূর্তে যদি কোনো জোটে যাওয়া হয় কিংবা নিজেদের নেতৃত্বে জোট গঠন করা হয়, সে সিদ্ধান্ত নেওয়া হবে দলীয় ফোরামে নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে।

সম্প্রতি ২/১টি গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে তিনি বলেন, “পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুরের সঙ্গে সমঝোতা হয়েছে—এমন তথ্য ভিত্তিহীন। সংবাদটি প্রকাশের আগে গণঅধিকার পরিষদের কোনো বক্তব্য নেওয়া হয়নি। এতে বিভ্রান্তি তৈরি হতে পারে।”

সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, “গণঅধিকার পরিষদকে নিয়ে জোট বা আসন ভাগাভাগির কোনো খবর প্রকাশের আগে অবশ্যই আমাদের বক্তব্য নেওয়া হোক।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা