ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা।

গাইবান্ধা থেকে বাস চুরি, হিলি থেকে উদ্ধার

  • আপলোড সময় : ০৮-১১-২০২৪ ০১:১১:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৪ ০১:১১:৩৪ অপরাহ্ন
গাইবান্ধা থেকে বাস চুরি, হিলি থেকে উদ্ধার
গাইবান্ধা জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে চুরি হওয়া যাত্রীবাহী বাস পার্শ্ববর্তী দিনাজপুর জেলার হাকিমপুর থানা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। হানিফ পরিবহনের গাইবান্ধা শাখার ম্যানেজার রাশেদ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে, গতকাল বুধবার (৬ নভেম্বর) ভোরে গাইবান্ধা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে এ চুরির ঘটনা ঘটে।গাইবান্ধা বাস, মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আশরাফুল ইসলাম বাদশা জানান, গাইবান্ধা-ঢাকা রোডের চেয়ার কোচ হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস (গাড়িটির নম্বর ব-১৪৬৪৩০) প্রতিদিনের মতো গাইবান্ধা কেন্দ্রীয় বাস টার্মিনালে রাখা হয়। বাসটি বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ৭টার দিকে ঢাকায় যাওয়ার কথা ছিল। ভোরে কে বা কারা বাসটি চুরি করে নিয়ে যায়।

এরপরই বাস চুরির ঘটনায় হানিফ পরিবহনের গাইবান্ধা শাখার ম্যানেজার রাশেদ মিয়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। উদ্ধারের বিষয়ে তিনি বলেন, বাসটি দিনাজপুরের হাকিমপুর (হিলি) থানার শালাইপুর বাজার থেকে কিছুক্ষণ আগে উদ্ধার হয়েছে। গাইবান্ধায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন, এ বিষয়ে সকালে একটি অভিযোগ পেয়েছি। চুরি হওয়া বাসটি উদ্ধারে পুলিশ মাঠে কাজ করছিল। লোকমুখে শুনেছি, কিছুক্ষণ আগে বাসটি দিনাজপুর থেকে উদ্ধার করা হয়েছে। অভিযোগকারী বাস উদ্ধারের বিষয়ে আমাদের কিছু জানাননি। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী

আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী