ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার আনসারকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর আজও ২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করেছে আবহাওয়া অফিস অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন নতুন নেতৃত্বকে আঘাত হানতে ‘তৃতীয় ঢেউ’ আসছে, ইরানের প্রতি সতর্কবার্তা ট্রাম্পের ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল

কুষ্টিয়ায় পল্লী বিদ্যুতের সাবস্টেশনে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

  • আপলোড সময় : ০১-০৫-২০২৫ ০৫:৪৮:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৫-২০২৫ ০৫:৪৮:১১ অপরাহ্ন
কুষ্টিয়ায় পল্লী বিদ্যুতের সাবস্টেশনে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
কুষ্টিয়ার দৌলতপুরে পল্লী বিদ্যুতের একটি সাবস্টেশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের (বয়স আনুমানিক ৩৫) মৃত্যু হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার তারাগুনিয়া এলাকার সাবস্টেশনে এই দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১ মে) বেলা ১১টা পর্যন্ত নিহতের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ভোরে সাবস্টেশনের ভেতরে একটি মরদেহ পড়ে থাকতে দেখা যায়। বিদ্যুৎ অফিসের কর্মীরা বিষয়টি টের পেয়ে দ্রুত পুলিশকে খবর দেয়। পরে ট্রান্সফার মেশিনের নিচে পড়ে থাকা মরদেহ উদ্ধার করা হয়। নিহতের হাত ও পায়ে বিদ্যুৎস্পৃষ্টের চিহ্ন রয়েছে।

দৌলতপুর জোনাল অফিসার (এজিএম) তাওফিকুর রহমান বাচ্চু জানান, সাবস্টেশনের চারপাশে দুই স্তরের কাঁটাতারের বেড়া থাকলেও কেউ তা ভেদ করে ভেতরে প্রবেশ করেছে। ঘটনাস্থলে কয়েকটি ট্রান্সফারমারের তার কাটা অবস্থায় পাওয়া গেছে, তবে তার কাটার কোনও যন্ত্রপাতি উদ্ধার করা যায়নি।

ঘটনাস্থলে উপস্থিত দৌলতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনোয়ার রহমান বলেন, “আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, এটি একটি চোরচক্রের কাজ। একাধিক ব্যক্তি জড়িত ছিল, কিন্তু বিদ্যুৎস্পৃষ্টে একজন মারা গেলেও অন্যরা পালিয়ে গেছে।” নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে এবং চোরচক্রের বাকি সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী