ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে খনিজ চুক্তি স্বাক্ষর

  • আপলোড সময় : ০১-০৫-২০২৫ ০৫:৫০:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৫-২০২৫ ০৫:৫০:১৬ অপরাহ্ন
যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে খনিজ চুক্তি স্বাক্ষর
বেশ কিছুদিনের দর কষাকষির পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে কিয়েভের দুর্লভ খনিজ সম্পদে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার পেল যুক্তরাষ্ট্র এবং বিনিময়ে ইউক্রেন পুনর্গঠনে বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে ওয়াশিংটন।

বুধবার (৩০ এপ্রিল) যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এ চুক্তি স্বাক্ষর হয়। খবর রয়টার্সের।

চুক্তি অনুযায়ী, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের অর্থনৈতিক পুনর্গঠনে যুক্তরাষ্ট্র আর্থিক ও সামরিক সহায়তা দেবে এবং ইউক্রেন তার খনিজ সম্পদ থেকে অর্জিত আয়ের ৫০ শতাংশ পুনর্গঠন তহবিলে প্রদান করবে। কিয়েভের অর্থ মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়, এই চুক্তি ইউক্রেনের অর্থনীতিকে আবারও চাঙ্গা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চুক্তিটি এমন এক সময়ে স্বাক্ষরিত হলো, যখন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য উত্তেজনা চলছে। এর আগে মার্চ মাসে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে এক উত্তপ্ত বৈঠক হয়। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই চুক্তি দুদেশের কূটনৈতিক সম্পর্কেও অগ্রগতির ইঙ্গিত বহন করছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা