ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের তফসিল নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রামীণ কল্যাণের কর পরিশোধ করতে হবে, সরকারের এখানে কিছু করার নেই মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ২য় ইউনিট বন্ধ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে, ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর সোনারগাঁয়ে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ১০ র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সংস্পর্শ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর আগে ‘মাননীয়’ না লেখার সিদ্ধান্ত, বাস্তবায়ন শুরু মিয়ানমারে পাচারের সময় ৩ ট্রাক ইউরিয়া সারসহ আটক ২ এবার ৩ নম্বর সন্তানের মা হলেন পরীমণি! অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা

কাশ্মির সীমান্তে ফের বাংকার তৈরির হিড়িক

  • আপলোড সময় : ০১-০৫-২০২৫ ০৬:০১:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৫-২০২৫ ০৬:০১:১৫ অপরাহ্ন
কাশ্মির সীমান্তে ফের বাংকার তৈরির হিড়িক
কাশ্মিরের পেহেলগামে প্রাণঘাতী জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার পর সীমান্ত এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে উত্তর কাশ্মিরের কুপওয়ারা জেলার সীমান্তবর্তী গ্রামগুলোর মানুষ বাংকার সংস্কারে ব্যস্ত হয়ে পড়েছেন।

‘গ্রেটার কাশ্মির’ পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়েছে, কার্নাহ, কেরান, মাচিল, বুদনামাল, কুমকাড়ি, মারসারি ও চৌকিবালসহ বিভিন্ন গ্রামের বাসিন্দারা পুরোনো বাংকার পরিষ্কার ও মেরামত করছেন। কেউ কেউ নতুন বাংকারও নির্মাণ করছেন, যাতে যেকোনও সময়ের ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে সেগুলো ব্যবহার করা যায়।

সেখানকার বাসিন্দা হাবিবুল্লাহ জানান, “আমি আগের গোলাগুলির দিনগুলোর কথা এখনও মনে করতে পারি। ভয় লাগছে, আবার যেন সেসব দিনে ফিরে না যাই।”
কেরানের আরেক বাসিন্দা বলেন, “আমরা শান্তি চাই, তবে একইসঙ্গে প্রস্তুতও থাকতে চাই। এই বাংকারগুলোই আমাদের শেষ ভরসা।”

উল্লেখ্য, ২০২১ সালের ফেব্রুয়ারিতে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তির পর সীমান্তে শান্তি বিরাজ করছিল। ফলে দীর্ঘদিন বাংকারগুলো আর ব্যবহার করার প্রয়োজন হয়নি। কিন্তু সাম্প্রতিক হামলার পর সীমান্তে গোলাগুলির ঘটনা ও উত্তেজনা বাড়ায় স্থানীয়রা আর কোনো ঝুঁকি নিতে চাইছেন না।

স্থানীয়রা চান, সীমান্তে যেন পুনরায় সহিংসতা শুরু না হয় এবং দীর্ঘস্থায়ী শান্তি বজায় থাকে।

কমেন্ট বক্স
স্থানীয় সরকার নির্বাচনের তফসিল নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনের তফসিল নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী