ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান মতিঝিলে মেট্রোরেলের নিচে বিস্ফোরক উদ্ধার ‘রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল সেরা প্রার্থী’-আসিফ নজরুল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ ২১ দিনে রেমিট্যান্স এলো ২ দশমিক ১৭ বিলিয়ন ডলার  প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে নরেন্দ্র মোদির আমন্ত্রণ রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম

কাশ্মির সীমান্তে ফের বাংকার তৈরির হিড়িক

  • আপলোড সময় : ০১-০৫-২০২৫ ০৬:০১:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৫-২০২৫ ০৬:০১:১৫ অপরাহ্ন
কাশ্মির সীমান্তে ফের বাংকার তৈরির হিড়িক
কাশ্মিরের পেহেলগামে প্রাণঘাতী জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার পর সীমান্ত এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে উত্তর কাশ্মিরের কুপওয়ারা জেলার সীমান্তবর্তী গ্রামগুলোর মানুষ বাংকার সংস্কারে ব্যস্ত হয়ে পড়েছেন।

‘গ্রেটার কাশ্মির’ পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়েছে, কার্নাহ, কেরান, মাচিল, বুদনামাল, কুমকাড়ি, মারসারি ও চৌকিবালসহ বিভিন্ন গ্রামের বাসিন্দারা পুরোনো বাংকার পরিষ্কার ও মেরামত করছেন। কেউ কেউ নতুন বাংকারও নির্মাণ করছেন, যাতে যেকোনও সময়ের ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে সেগুলো ব্যবহার করা যায়।

সেখানকার বাসিন্দা হাবিবুল্লাহ জানান, “আমি আগের গোলাগুলির দিনগুলোর কথা এখনও মনে করতে পারি। ভয় লাগছে, আবার যেন সেসব দিনে ফিরে না যাই।”
কেরানের আরেক বাসিন্দা বলেন, “আমরা শান্তি চাই, তবে একইসঙ্গে প্রস্তুতও থাকতে চাই। এই বাংকারগুলোই আমাদের শেষ ভরসা।”

উল্লেখ্য, ২০২১ সালের ফেব্রুয়ারিতে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তির পর সীমান্তে শান্তি বিরাজ করছিল। ফলে দীর্ঘদিন বাংকারগুলো আর ব্যবহার করার প্রয়োজন হয়নি। কিন্তু সাম্প্রতিক হামলার পর সীমান্তে গোলাগুলির ঘটনা ও উত্তেজনা বাড়ায় স্থানীয়রা আর কোনো ঝুঁকি নিতে চাইছেন না।

স্থানীয়রা চান, সীমান্তে যেন পুনরায় সহিংসতা শুরু না হয় এবং দীর্ঘস্থায়ী শান্তি বজায় থাকে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ