ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

এপ্রিলেই ৯ কাশ্মীরিকে হত্যা করেছে ভারতীয় বাহিনী: রিপোর্ট

  • আপলোড সময় : ০১-০৫-২০২৫ ০৬:৪৮:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৫-২০২৫ ০৬:৪৮:১৬ অপরাহ্ন
এপ্রিলেই ৯ কাশ্মীরিকে হত্যা করেছে ভারতীয় বাহিনী: রিপোর্ট
কাশ্মীরের পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে উঠেছে ২০২৫ সালের এপ্রিলে। পাকিস্তানের জিও নিউজ এবং কাশ্মীর মিডিয়া সার্ভিস (কেএমএস)-এর বরাতে জানা গেছে, শুধুমাত্র এপ্রিল মাসেই ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে প্রাণ হারিয়েছেন ৯ জন কাশ্মীরি। এর মধ্যে অন্তত ৩ জনকে হেফাজতে বা ‘ভুয়া এনকাউন্টারে’ হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এছাড়া, এ মাসেই কমপক্ষে ২,৪৮০ জন কাশ্মীরিকে গ্রেফতার করা হয়েছে, যা অঞ্চলটিতে ভারতীয় বাহিনীর কথিত ‘রাষ্ট্রীয় সন্ত্রাস’ এবং মানবাধিকার লঙ্ঘনের চিত্রকে আরও স্পষ্ট করেছে।

এই প্রেক্ষাপটে ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর টানা সপ্তম দিনের মতো পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনা ঘটেছে। সর্বশেষ বুধবার (৩০ এপ্রিল) রাতে কাশ্মীরের পহেলগাম হামলার পরবর্তী উত্তেজনার অংশ হিসেবে গোলাগুলির খবর পাওয়া গেছে।

এই উত্তেজনাকর পরিস্থিতিতে কূটনৈতিকভাবে হস্তক্ষেপ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলাদা ফোনালাপে কথা বলেন। কাশ্মীর ইস্যুতে উত্তেজনা কমিয়ে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে দুই দেশকে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর আহ্বান জানান তিনি।

মানবাধিকার সংস্থাগুলো ও পর্যবেক্ষকরা পরিস্থিতির উপর গভীর নজর রাখছেন এবং কাশ্মীর অঞ্চলে স্বচ্ছতা ও আন্তর্জাতিক তদন্তের দাবি জানাচ্ছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা