ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

ভারত সীমান্তে পাকিস্তানের পূর্ণমাত্রার সামরিক মহড়া

  • আপলোড সময় : ০১-০৫-২০২৫ ০৭:৪০:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৫-২০২৫ ০৭:৪০:২৯ অপরাহ্ন
ভারত সীমান্তে পাকিস্তানের পূর্ণমাত্রার সামরিক মহড়া
কাশ্মীর সীমান্তে উত্তেজনার মাঝে ভারতের সঙ্গে সীমান্তবর্তী লাইন অব কন্ট্রোল (এলওসি) এলাকায় পূর্ণমাত্রার সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার (১ মে) এই মহড়ায় অংশ নেয় দেশটির ট্যাংক, কামান ও গোলাবারুদে সজ্জিত সেনাদল। খবর দিয়েছে জিও নিউজ।

পাকিস্তান সেনাবাহিনীর সূত্রে জানা যায়, মহড়াটি মূলত শত্রুপক্ষের সম্ভাব্য আগ্রাসনের জবাবে “তৎপরতা ও প্রস্তুতির” একটি প্রদর্শন। এতে বিভিন্ন ইউনিটের অফিসার থেকে শুরু করে সাধারণ সেনারাও অংশ নেন। মহড়ায় সেনাদের গোলাবারুদ ব্যবহার এবং যুদ্ধ পরিস্থিতির অনুশীলন দেখা গেছে।

সামরিক মহড়ার একদিন আগে, ৩০ এপ্রিল, এলওসি-র কিয়ানি ও মন্ডল সেক্টর দিয়ে ভারতীয় সেনারা ‘বিনা উস্কানিতে’ ছোট অস্ত্র দিয়ে গুলি চালায় বলে দাবি পাকিস্তানের। এরপর পাল্টা জবাবে পাক সেনারা ভারতীয় বাহিনীর কয়েকটি চেকপোস্ট ধ্বংস করে।

সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের তথ্য অনুযায়ী, গোলাগুলির পরই এই উচ্চমাত্রার সামরিক মহড়া আয়োজন করা হয়।

উল্লেখ্য, ২২ এপ্রিল জম্মু-কাশ্মিরের পেহেলগামে ২৬ জন সাধারণ মানুষকে গুলি করে হত্যা করে বন্দুকধারীরা। ভারত এই ঘটনার জন্য পরোক্ষভাবে পাকিস্তানকে দায়ী করে। এর পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠে।

ভারত পাল্টা ব্যবস্থা হিসেবে সিন্ধু নদ চুক্তি বাতিলের হুমকি, সীমান্ত বন্ধ, এমনকি কিছু আঞ্চলিক বাণিজ্যিক যোগাযোগ স্থগিত করে। জবাবে পাকিস্তানও সিমলা চুক্তি স্থগিত এবং ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ ঘোষণা করে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে