ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টি, আম-ধানের ক্ষতির আশঙ্কা

  • আপলোড সময় : ০২-০৫-২০২৫ ০৯:২১:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৫-২০২৫ ০৯:২১:১৩ পূর্বাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টি, আম-ধানের ক্ষতির আশঙ্কা
বৃহস্পতিবার (১ মে) বিকেলে গোমস্তাপুর ও নাচোল উপজেলার বিভিন্ন এলাকায় কয়েক মিনিট ধরে শিলাবৃষ্টি হয়।চাষিরা জানান, জেলার বিভিন্ন উপজেলায় আধা ঘণ্টাব্যাপী মুষলধারে বৃষ্টি হয়। একই সঙ্গে শিলা পড়েছে। এতে আম, ধানের ক্ষতি হবে। বিশেষ করে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নে ব্যাপক আকারে শিলাবৃষ্টি হয়। তবে সদর ও শিবগঞ্জ উপজেলায় শুধুমাত্র বৃষ্টি হয়েছে। এতে আমের দ্রুত বর্ধন ও ঝরে পড়া রোধে উপকার হবে।নাচোল উপজেলার বাসিন্দা আতিকুর রহমান বলেন, আমের আকার এখন বড় হয়েছে। এসময় শিলাবৃষ্টি হলে এতে আমের ক্ষতি হবে, সবগুলো আম ঝড়ে পড়বে।




গোমস্তাপুর উপজেলার ধান চাষি শফিকুল আলম বলেন, কয়েকদিন পরেই ধান কাটার প্রস্তুতি নিচ্ছি। এসময় শিলাবৃষ্টিতে ধানের চারা নুইয়ে পড়েছে। এতে কমে যাবে ফলন। তাই দুশ্চিন্তায় আছি।চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. ইয়াছিন আলী বলেন,
শিলাবৃষ্টিতে ধানের ক্ষতি হবে। পাশাপাশি সামান্য ঝড়ের কারণে ধানের চারা নুইয়ে পড়ায় ফলন কমে যাবে।তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা