ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

লিবিয়ায় জিম্মি ২৩ যুবক, দালালের খপ্পরে পরিবার

  • আপলোড সময় : ০৮-১১-২০২৪ ০১:৫৫:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৪ ০১:৫৫:৪১ অপরাহ্ন
লিবিয়ায় জিম্মি ২৩ যুবক, দালালের খপ্পরে পরিবার
লিবিয়ায় জিম্মি সন্তানকে বাঁচাতে ধার দেনা ও সম্পদ বিক্রি করে স্থানীয় দালালের হাতে তুলে দেন ১০ লাখ টাকা। বড় ছেলে সাইদ মোল্লাকে ফিরে পেতে এখন পাগল প্রায় অবস্থা শরীয়তপুরের শাহনাজ বেগমের। সন্তানের কথা জিজ্ঞেস করতেই লুটিয়ে পড়েন মাটিতে। ফেল ফেল করে তাকিয়ে থাকেন তার সন্তানের মত দেখা যাচ্ছে এমন কারো দিকে।তিনি বলেন, ‘৮ মাস ধইরা পোলাডারে দেহি না। কতাও কইতে পারি না। কি অবস্থায় আছে কেমন আছে কিছুই কইতে পারি না। নানান রহমের লোভ দেহাইয়া আমার ভিডা বাড়ি বেচাইয়া। হেই টাহায় ওয়না দেইখ্যা এনজিও তোর লোন করাইছে। অহন আমার পোলারও খবর নাই টাহা পয়সার খবর নাই’।নিখোঁজ সন্তানের জন্য আহাজারি ও ধার দেনার কথা বলতে বলতেই ছুটে আসেন আশপাশের অনেক মানুষ। শাহনাজের মত এমন অভিযোগ তাদেরও। ১০ লাখ টাকা থেকে ২৪ লাখ টাকা পর্যন্ত নিয়েছে কারোর কারোর কাছ থেকে। এমন সব কথা বলতে থাকেন আগতরা। 

তারা বলেন, আমাদের ধার দেনা সন্তানহারা কষ্টের চেয়েও কোন অংশে কম নয়। মানুষের কাছে দিন দিন ধার দেনা হয়ে অপমানিত হয়ে আর কিভাবেই বা আমরা বেঁচে থাকব। দেনা পরিশোধ করার মত আমাদের অবশিষ্ট কিছুই নেই।ভাগ্য বদলের আশায় দালালের মাধ্যমে ইতালির উদ্দেশ্যে বাড়ি ছাড়েন শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের চর যাদবপুর গ্রামের সাইদ মোল্লা। লিবিয়ায় যাওয়ার পর আটক হন মাফিয়া চক্রের হাতে। গত ২২ মার্চ থেকে নিখোঁজ সাইদ।সাইদের মতো একই পরিণতি আল আমিন, আমিনুল, রফিক, ফারুকসহ শরীয়তপুরের আরও ১৮ যুবকের। একই দালালের খপ্পরে পড়ে পার্শ্ববর্তী জেলা মাদারীপুরের ৫ জনের নামও রয়েছে নিখোঁজের এই তালিকায়। ১৬ থেকে ২২ লাখ টাকা চুক্তিতে নিখোঁজ প্রত্যেকেই স্থানীয় দালাল রাশেদ খান ও টুন্নুর খানের মাধ্যমে লিবিয়া হয়ে ইতালির উদ্দেশ্যে বাড়ি ছাড়েন। লিবিয়ায় জিম্মি করে প্রত্যেকের কাছ থেকে মুক্তিপণের জন্য আদায় করা হয় আরও ৫ থেকে ৮ লাখ টাকা করে। গত ২২ মার্চ থেকে পরিবারের সঙ্গে যোগযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে নিখোঁজ ২৩ যুবকের। কারোর সন্তান, কারোর বাবা, কারোর স্বামী কিংবা ভাই তাদের ফেরত চান। সঙ্গে আর্থিক যে লেনদেন হয়েছে সে টাকাও ফেরত দেয়ার দাবি তাদের।

মুক্তিপণের টাকা আদায়ের পর এলাকা ছেড়ে পালিয়েছে দালাল চক্রের সদস্য রাশেদ ও টুন্নু। নিখোঁজদের লিবিয়া পাঠানোর কথা স্বীকার করলেও জোর করে কাউকে পাঠানো হয়নি বলে দাবি দালালের চাচি ও চাচাতো ভাইয়ের।বিষয়টি নিয়ে শরীয়তপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, আমাদের কাছে কোন তথ্য নেই। এখনও কেউ কোনও অভিযোগ করেনি। আপনাদের কাছে যেহেতু বিষয়টি শুনলাম, গুরুত্ব সহকারে আমরা অবশ্যই এটি দেখব। তবে অভিযোগ পেলে মানব পাচারকারীদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে।মানব পাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিখোঁজদের সন্ধান পেতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সহ সেনাবাহিনী বরাবরে লিখিত আবেদন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা