ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

মোবাইলে প্রেম, বিয়ের দুই দিন পর নিজেকে শেষ করলেন রিয়া

  • আপলোড সময় : ০২-০৫-২০২৫ ০৪:৩০:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৫-২০২৫ ০৪:৩০:৩৫ অপরাহ্ন
মোবাইলে প্রেম, বিয়ের দুই দিন পর নিজেকে শেষ করলেন রিয়া
টাঙ্গাইলের সখীপুরে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) উপজেলার কালীদাস ঠকানিয়াপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত নববধূর নাম রিয়া আক্তার (১৯)। সে ওই এলাকার সৌদি প্রবাসী নীরব মিয়ার স্ত্রী ছিলেন।


জানা গেছে, প্রায় ছয় মাস আগে সখীপুর উপজেলার কালীদাস ঠকানিয়াপাড়া গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী নীরব মিয়ার (২৭) সঙ্গে রাজবাড়ীর কালুখালী উপজেলার আমিরুল শাহর মেয়ে রিয়া আক্তারের মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক হয়। নীরব সৌদি আরব থাকা অবস্থায়ই রিয়া তার বাড়িতে আসা-যাওয়া শুরু করেন। ১৬ এপ্রিল নীরব মিয়া সৌদি আরব থেকে দেশে ফিরে সরাসরি প্রেমিকা রিয়ার বাড়িতে ওঠেন। ২৩ এপ্রিল পারিবারিকভাবে বিয়ে করে তারা সখীপুরে ফিরে আসেন। শুক্রবার বিকেলে রিয়া তার বাবাকে স্বামীর বাড়ি থেকে বিদায় দিয়ে নিজের ঘরেই অবস্থান করছিলেন। কিন্তু হঠাৎ ভেতর থেকে দরজা বন্ধ দেখে পরিবারের লোকজন তাকে ডাকাডাকি শুরু করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে একপর্যায়ে বেড়া কেটে ঘরে প্রবেশ করলে ওই রিয়ার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।



নীরব মিয়ার ফুফাতো ভাই শিপন আহমেদ বলেন, মেয়ের বাবা-মা পৃথক থাকেন। ছোটবেলা থেকে মেয়েটি তার নানার বাড়ি বড় হয়েছে। আমার মামাতো ভাইয়ের সঙ্গে ফোনের মাধ্যমে চার বছর ধরে সম্পর্ক। প্রায় ১১ মাস আগে মেয়েটি মামাতো ভাইদের বাড়িতে আসে। বাড়িতে আসলে ফোনের মাধ্যমে তাদের বিয়ে হয়। মেয়েটি ৬ মাস ছেলের বাড়িতে ছিল। মামাতো ভাই দেশে ফেরার পর গত ২৩ এপ্রিল পুনরায় বিয়ে দেয়া হয়। এই বিয়েতে মেয়ের বাবা রাজি থাকলেও মা রাজি ছিল না। গতকাল শুক্রবার দুপুরে মেয়েটির সঙ্গে মায়ের কথা হয়। ধারণা করছি মেয়েটি মায়ের সঙ্গে কথা বলার পর অভিমান করেই আত্মহত্যা করেছে। এদিকে আমার ভাই বাকরুদ্ধ হয়ে পড়ে আছে। এ বিষয়ে আমরা কোনো অভিযোগ দায়ের করেনি।



সখীপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তামজিদ মোমেন তনয় বলেন, শুক্রবার রাতে নববধূর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক সুরতহাল তদন্তে আত্মহত্যা বলেই মনে হয়েছে। রাতেই মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে শনিবার বিকেল ৩টার দিকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে