ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সাথে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের গাড়িবহর অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি, মাদক-নারীসহ আটক ৮৪ স্বৈরাচার পয়সা দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

আমি তো বিয়ে করিনি, কারা ছড়ায় এসব গুজব: জায়েদ খান

  • আপলোড সময় : ০২-০৫-২০২৫ ০৪:৫৭:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৫-২০২৫ ০৫:০৯:০৯ অপরাহ্ন
আমি তো বিয়ে করিনি, কারা ছড়ায় এসব গুজব: জায়েদ খান
চিত্রনায়ক জায়েদ খান  এক বছর আগে দেশ ছেড়েছেন। রয়েছেন সুদূর যুক্তরাষ্ট্রে। সম্প্রতি গুঞ্জন উঠেছে, মার্কিন মুলুকে বিয়ে করে নাকি লুকিয়ে সংসার পেতেছেন জায়েদ খান। প্রায় দু-দিন ধরে সামাজিক মাধ্যমে ঘুরে বেড়ায় এ ধরনের খবর। শোনা যায়, জায়েদ খানের স্ত্রী একজন মার্কিন প্রবাসী। তিনি নাকি আবার মিডিয়া জগতের কেউ, এমনও অনুমান অনেকের।




তবে ইন্টারনেটে বিষয়টি নিয়ে ভক্তদের আলোচনা তুঙ্গে থাকলেও কেউ স্পষ্ট প্রমাণ দিতে পারেনি। এ নিয়ে অবশ্য সংবাদমাধ্যমের মুখোমুখিও হয়েছেন জায়েদ খান। তবে এই খবর যে বেশ অনেকটাই ছড়িয়েছে, সেটিও বুঝতে বাকি নেই নায়কের।এ বিষয়ে জায়েদ খান নিউ ইয়র্ক থেকে বলেন, ‘আমাকে নিয়ে মানুষের কিছু একটা মজা করতে হবে, তাই এমন গুজব ছড়িয়ে দিয়েছে।আরে আমি এখানে রয়েছি, ব্যস্ত সময় কাটাচ্ছি। এখানে এসে নতুন কিছু প্রজেক্টের কাজ করছি। আর নিজেকে সময় দিচ্ছি। শিগগিরই সব দেখতে পারবেন।’




বিয়ে প্রসঙ্গে জায়েদ খান বললেন, ‘বিয়ে করিনি, এটা কখন করবো চূড়ান্ত করিনি। যেহেতু নিউ ইয়র্কে রয়েছি, এটা আমার স্থায়ী ঠিকানা। তাই আপাতত ভাবছি না। বুঝতে পারি না, এসব গুজব কারা ছড়ায়।’ জায়েদ খান বিয়ে না করলেও সামাজিক মাধ্যমে ছড়িয়ে গেছে তিনি হানিমুন করছেন। 

কমেন্ট বক্স
পুলসিরাত পার হলেই কি জান্নাত নিশ্চিত?

পুলসিরাত পার হলেই কি জান্নাত নিশ্চিত?