ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

এবার ভারতে নিষিদ্ধ হলেন আতিফ আসলাম-ফতেহ আলী

  • আপলোড সময় : ০৩-০৫-২০২৫ ১১:৫৫:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৫ ১১:৫৫:১৪ পূর্বাহ্ন
এবার ভারতে নিষিদ্ধ হলেন আতিফ আসলাম-ফতেহ আলী
কাশ্মীরের পেহেলগামে হামলার ইস্যুতে পাকিস্তানি তারকা হানিয়া আমির ও মাহিরা খানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতে নিষিদ্ধ করা হয়েছে। এবার একই কারণে ভারতে নিষিদ্ধ হলেন আতিফ আসলাম, রাহাত ফতেহ আলী খান ও ফাওয়াদ খান। শুক্রবার তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো ভারতে নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া বেশ কিছু শিল্পীর প্রোফাইল হাইড করে রাখা হয়েছে যেমন— সানাম সাঈদ, বিলাল আব্বাস, ইকরা আজিজ, ইমরান আব্বাস এবং সজল আলিসহ আরো অনেকের।


 


ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, পেহেলগাম কাণ্ডের পর থেকেই ভারত ও পাকিস্তান দুই দেশের মধ্যে চলছে উত্তেজনাকর পরিস্থিতি। এই ঘটনার জন্য পাকিস্তানকেই দায়ী করছে ভারত। এ কারণে প্রতিবেশী দেশটির বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপও নিয়েছে ভারত। পাকিস্তানি শিল্পীদেরও যাতে এই দেশে নিষিদ্ধ করা হয়, সেই দাবিও উঠেছে।




তার জেরে হানিয়া আমির ও মাহিরা খানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতে নিষিদ্ধ করা হয়।তাদের অ্যাকাউন্ট ব্লক করার এক দিন পরই শুক্রবার ফাওয়াদ খান, রাতে ফতেহ আলী খান ও আতিফ আসলামের অ্যাকাউন্ট ব্লক করা হয়। ভারতে এসব তারকার অসংখ্য অনুরাগী ও ভক্ত রয়েছেন। তাদের সামাজিক মাধ্যম বাতিল হওয়ায় মন খারাপ তাদেরও।




 
এখন যদি ফাওয়াদ খান, আতিফ আসলাম এবং রাহাত ফতেহ আলি খানের অ্যাকাউন্টে খুঁজতে যান, তখনই ইনস্টাগ্রাম জানান দেবে, ‘ভারতে এই অ্যাকাউন্ট সচল নেই। এর কারণ হলো, আমরা এই অ্যাকাউন্টগুলো সীমাবদ্ধ করার জন্য একটি আইনি অনুরোধ মেনে চলেছি।’

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার