ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

নেইমারের ‘বিশেষ উপহার’ পেলেন পলাশ!

  • আপলোড সময় : ০৩-০৫-২০২৫ ০২:২৫:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৫ ০২:২৫:০৮ অপরাহ্ন
নেইমারের ‘বিশেষ উপহার’ পেলেন পলাশ!
নেইমার জুনিয়র ইনস্টিটিউটের পক্ষ থেকে বিশেষ এক উপহার পেয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। এই বিশেষ উপহারটি তার হাতে তুলে দিয়েছেন নেইমারের পারিবারিক বন্ধু, প্রবাসী বাংলাদেশি ও সমাজকর্মী রবিন মিয়া।

নেইমারের খুব কাছের মানুষ হিসেবে রবিন মিয়াকে চেনেন বাংলাদেশের ফুটবলভক্তরা।

নেইমারের সঙ্গে তাকে দেখা গেছে নানা আন্তর্জাতিক ইভেন্টে। সেই রবিন মিয়া বর্তমানে ঢাকায় এসেছেন সেলিব্রিটি ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে। ঢাকায় ফিরে তিনি দেখা করলেন নেইমারভক্ত পলাশের সঙ্গে এবং তুলে দিলেন স্পেশাল সেই উপহার।

সামাজিক মাধ্যমে পলাশ একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে দেখা যায়, হাতে একটি ভিনটেজ বোতলের মতো কিছু ধরে আছেন তিনি।

পলাশ বলেন, “এটা একজন স্পেশাল মানুষের কাছ থেকে পাওয়া, আমার জীবনের স্পেশাল এক উপহার।”

এরপর বোতলটি রবিন মিয়াকে দিয়ে বলেন, “এই গিফটের পেছনের গল্পটা উনি ভালো বলতে পারবেন।”

রবিন মিয়া জানান, এটি ব্রাজিলের 'জুনিয়র নেইমার ইনস্টিটিউট'-এর একটি ইউনিক গিফট।

তিনি বলেন, “এটা ওখানকার সুবিধাবঞ্চিত শিশুদের হাতে তৈরি। আমি নিজে ব্রাজিল থেকে এটা পলাশের জন্য এনেছি। কারণ সে শুধু নেইমারের ফ্যান না, একটা ফাউন্ডেশনও চালায়, যেটা নেইমারকে জানানো হয়েছে। নেইমার এতে খুব খুশি হয়েছেন।”

রবিন আরও বলেন, “পলাশ এই উপহার ডিজার্ভ করে। আর ইনশাআল্লাহ সুযোগ হলে নেইমারের সঙ্গে দেখা করাবো।”

পলাশ জানান, “আমি নিজেও ফাউন্ডেশন নিয়ে কাজ করি। রবিন ভাই এর কথা নেইমারকে বলেছেন। নেইমার এটা জেনে খুশি হয়েছেন বলেই এমন ভালোবাসা পাঠিয়েছেন।
বোতলটির গায়ে যে আর্টওয়ার্কগুলো, সেগুলো ইনস্টিটিউটের ছোট ছোট বাচ্চারা নিজের হাতে এঁকেছে। এটা খুব স্পেশাল আমার কাছে।”

নেইমারের প্রতি ভালোবাসা ফিরিয়ে দিতে তিনিও একটি উপহার তৈরি করছেন বলে জানান পলাশ।

তিনি বলেন, “আমার ফাউন্ডেশনের পক্ষ থেকে নেইমারের জন্য একটি বিশেষ উপহার বানাচ্ছি। সেটা রবিন ভাইয়ের মাধ্যমেই পাঠাবো।”

এছাড়া বিশ্বকাপে মাঠে বসে ব্রাজিলের খেলা দেখার স্বপ্নও প্রকাশ করেছেন এই অভিনেতা।

উল্লেখ্য, ব্রাজিলের জুনিয়র নেইমার ইনস্টিটিউট সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও ক্রীড়াভিত্তিক উন্নয়নে কাজ করে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা