ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

সন্ধ্যায় ঢাকায় আসছেন কানাডার বাণিজ্য প্রতিনিধি

  • আপলোড সময় : ০৩-০৫-২০২৫ ০২:৪০:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৫ ০২:৪০:৩৩ অপরাহ্ন
সন্ধ্যায় ঢাকায় আসছেন কানাডার বাণিজ্য প্রতিনিধি

কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধি পল থোপিল চারদিনের সফরে শনিবার (৩ মে) সন্ধ্যায় বাংলাদেশে আসছেন। ঢাকার কানাডিয়ান হাইকমিশন জানিয়েছে, কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধি পল থোপিল আগামীকাল রবিবার (৪ মে) থেকে চারদিনের সফরের লক্ষ্যে একটি ব্যবসায়িক প্রতিনিধিদল নিয়ে বাংলাদেশে আসছেন।পল থোপিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ সদস্য, অন্যান্য অংশীদার এবং বেসরকারি খাতের নেতাদের সঙ্গে দেখা করবেন। তার সফরকালে তিনি বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে কানাডার প্রতি অঙ্গীকারের ওপর জোর দেবেন। কারণ, এটি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে গণতান্ত্রিক সংস্কারের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি এই অঞ্চলে কানাডার সম্পৃক্ততা, বিশেষ করে তার ইন্দো-প্যাসিফিক কৌশল তুলে ধরবেন। কানাডা ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য- বিনিয়োগ সম্প্রসারণের উপায়গুলি চিহ্নিত করবেন।


 

তিনি গুরুত্বপূর্ণ বেসরকারি খাতের মাঠ পর্যায়ে পরিদর্শন করবেন যা দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্কের উদাহরণ।কানাডা এবং বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক রয়েছে, বাংলাদেশ একটি বৃহৎ এবং ক্রমবর্ধমান বাজার যা কানাডার অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার। কানাডা বাংলাদেশে গম, ডাল, শস্য এবং যন্ত্রপাতি রপ্তানিকারক দেশ এবং বাংলাদেশি তৈরি বস্ত্র ও পোশাকের একটি উল্লেখযোগ্য ক্রেতা। উভয় দেশই গভীর অর্থনৈতিক সহযোগিতার সুযোগ অন্বেষণ করে চলেছে। এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য - তথ্য প্রযুক্তি, মহাকাশ, কৃষি এবং পরিষ্কার জ্বালানি খাত।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম