ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

পোপ হিসেবে এবার এআই দিয়ে বানানো নিজের ছবি পোস্ট করলেন ট্রাম্প

  • আপলোড সময় : ০৩-০৫-২০২৫ ০৩:০২:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৫ ০৩:০২:০৭ অপরাহ্ন
পোপ হিসেবে এবার এআই দিয়ে বানানো নিজের ছবি পোস্ট করলেন ট্রাম্প
এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) মাধ্যমে পোপের আদলে পোশাক ও মুকুট পরা ছবি বানিয়ে নিজের মালিকাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২ মে) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। পোস্ট করা ওই ছবিতে দেখা যায়, ট্রাম্পের ডান হাতের আঙুল আকাশের দিকে ইশারা করছে। তিনি পোপের মতই হুবহু পোশাক ও রাজকীয় প্রতীক পরে আছেন এবং বসে আছেন সিংহাসনে। তবে এই ছবি পোস্ট করা নিয়ে কোনও মন্তব্য করেননি মার্কিন প্রেসিডেন্ট। 




এর আগে গত সপ্তাহে ট্রাম্প প্রয়াত ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হিসেবে নিজেকে দেখতে আগ্রহী বলে জানান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রসিকতার ছলে এমন আকাঙ্খাই পোষণ করেছিলেন বলে জানানো হয়। গত ২১ এপ্রিল ৮৮ বছর বয়সে মারা যান পোপ ফ্রান্সিস। এখন নতুন করে কে হবেন পোপ তা নিয়ে জল্পনা চলছে। এমন জল্পনার মধ্যেই গত সপ্তাহে পোপ হিসেবে কাকে দেখতে চান- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প মজা করে বলেন, আমিই পরবর্তী পোপ হতে চাইব। এটিই হবে আমার এক নম্বর পছন্দ। 



তবে এবার ট্রাম্প এইআই'র মাধ্যমে পোপের আদলে নিজের ছবি পোস্ট করলেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা