ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

ভারতে যুদ্ধবিমানের প্রশিক্ষণ মহড়া

  • আপলোড সময় : ০৩-০৫-২০২৫ ০৩:৩৭:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৫ ০৩:৩৭:৫৪ অপরাহ্ন
ভারতে যুদ্ধবিমানের প্রশিক্ষণ মহড়া
পাকিস্তানের সঙ্গে চলমান সীমান্ত উত্তেজনার মধ্যেই শক্তিপ্রদর্শন করলো ভারত। শুক্রবার (২ মে) উত্তর প্রদেশে দেশটির বিমান বাহিনী এক জরুরি অবতরণের মহড়া চালায়, যেখানে অংশ নেয় একাধিক আধুনিক যুদ্ধবিমান।

অনুশীলনে অংশ নেয় রাফাল, জাগুয়ার, মিরাজ-২০০০, সুখয়-৩০, মিগ-২৯ এবং সি-১৩০ জে সুপার হারকিউলিসের মতো যুদ্ধবিমান। গঙ্গা এক্সপ্রেসওয়ের নির্মাণাধীন একটি অংশে প্রায় সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ একটি ‘ইমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটি’ তৈরি করে সেখানে হয় এই মহড়া।

এর আগে, গত বৃহস্পতিবার (১ মে) পাকিস্তান ঝিলমের তিল্লা ফায়ারিং রেঞ্জে যুদ্ধবিমান, কামান ও ট্যাংকসহ ব্যাপক সামরিক মহড়া চালায়। দেশটির সেনাবাহিনী জানায়, শত্রু পক্ষের যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দিতেই এই প্রস্তুতি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, পাকিস্তান এই মুহূর্তে ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণেরও প্রস্তুতি নিচ্ছে। ফলে দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ আরও চড়ছে।

প্রসঙ্গত, কাশ্মিরে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় ভারত সরাসরি পাকিস্তানকে দোষারোপ করে। এরপর থেকেই সীমান্তে উত্তেজনা বাড়তে থাকে। দুই দেশ একে অপরের সঙ্গে সীমান্ত বন্ধ, চুক্তি স্থগিতসহ একাধিক কূটনৈতিক সিদ্ধান্ত নেয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে