ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

ফিলিস্তিনি শিশু হত্যার দায়ে মার্কিন নাগরিকের ৫৩ বছরের কারাদণ্ড

  • আপলোড সময় : ০৩-০৫-২০২৫ ০৪:০৮:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৫ ০৪:০৮:৫৬ অপরাহ্ন
ফিলিস্তিনি শিশু হত্যার দায়ে মার্কিন নাগরিকের ৫৩ বছরের কারাদণ্ড
যুক্তরাষ্ট্রে ছয় বছর বয়সি ফিলিস্তিনি-মার্কিন শিশু ওয়াদী আলফায়ুমিকে হত্যা ও বিদ্বেষমূলক অপরাধের দায়ে জোসেফ চুবা নামের এক বৃদ্ধকে ৫৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

শুক্রবার (২ মে) ইলিনয় অঙ্গরাজ্যের উইল কাউন্টির বিচারক অ্যামি বার্তানি-টমচাক এই রায় ঘোষণা করেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

২০২৩ সালের ১৪ অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর কয়েক দিনের মাথায় ইলিনয়ের প্লেইনভিল এলাকায় নিজের ভাড়াটিয়া হানান শাহিন ও তার ছেলে ওয়াদী আলফায়ুমির ওপর হামলা চালান চুবা।

পুলিশ জানায়, গাজায় চলমান সংঘাত নিয়ে ক্ষুব্ধ হয়ে চুবা ওই মুসলিম পরিবারটির বাসার দরজায় গিয়ে জোর করে ভেতরে ঢোকেন। এরপর তিনি হানান শাহিনকে গলা টিপে ধরে মাটিতে ফেলে দেন এবং ধারালো ছুরি দিয়ে একের পর এক আঘাত করতে থাকেন।

শাহিন কোনোরকমে বাথরুমে পালিয়ে গিয়ে জরুরি নম্বরে ফোন করেন। কিন্তু ততক্ষণে ছোট্ট ওয়াদীকে ২৬ বার ছুরিকাঘাত করা হয়, ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

আদালতে শাহিন বলেন, গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই চুবা মুসলিমদের নিয়ে সন্দেহ ও বিদ্বেষপূর্ণ মন্তব্য করছিলেন। হামলার সময় তিনি চিৎকার করে বলেন, "তুমি মুসলমান, তোমার মরতে হবে!"

এ ঘটনা যুক্তরাষ্ট্রে গাজা যুদ্ধ পরবর্তী সময়ে সংঘটিত অন্যতম বড় ইসলামবিদ্বেষমূলক সহিংসতার ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা