ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

রিয়াল মাদ্রিদের ডাগআউটে আসছেন জাভি, স্কোয়াডে আসতে পারে যেসব নতুন মুখ

  • আপলোড সময় : ০৩-০৫-২০২৫ ০৪:১১:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৫ ০৪:১১:২৭ অপরাহ্ন
রিয়াল মাদ্রিদের ডাগআউটে আসছেন জাভি, স্কোয়াডে আসতে পারে যেসব নতুন মুখ
চলতি মৌসুম শেষেই রিয়াল মাদ্রিদের ডাগআউটে দেখা যেতে পারে এক সাবেক তারকা ফুটবলারকে—জাভি আলোনসো। স্প্যানিশ একাধিক গণমাধ্যম বলছে, তার রিয়ালে ফেরা এখন সময়ের ব্যাপার মাত্র। বেয়ার লেভারকুজেনে দুর্দান্ত কোচিং ক্যারিয়ার গড়ার পর এবার ঘরের ছেলেকেই মূল দায়িত্ব দিতে চায় লস ব্লাঙ্কোসরা।

দৈনিক এএস-এর মতে, আলোনসো নাকি ইতোমধ্যেই দলবদলের জন্য পছন্দের ফুটবলারের তালিকা রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছেন। সেই তালিকায় শীর্ষে রয়েছেন দুই মিডফিল্ডার—ফ্লোরিয়ান উইর্টজ ও মার্তিন সুবিমেন্দি। সঙ্গে রয়েছেন এক ডিফেন্ডার, লেভারকুজেনেরই জনাথন থার।

আলোনসোর কোচিং দর্শনে মিডফিল্ডের নিয়ন্ত্রণ খুব গুরুত্বপূর্ণ। খেলোয়াড়ি জীবনে যেভাবে রক্ষণভাগ ও আক্রমণের মাঝের সেতু ছিলেন, ঠিক তেমনই তার দলগুলো খেলে ঠান্ডা মাথার পজেশন ফুটবল। বর্তমান রিয়াল স্কোয়াডে বেলিংহ্যাম, কামাভিঙ্গা, ভালভার্দে, শুয়ামিনি, মড্রিচদের মতো প্রতিভা থাকলেও, আরও নতুন রক্ত যোগ করতে চান তিনি।

লেভারকুজেনের তরুণ জার্মান মিডফিল্ডার ফ্লোরিয়ান উইর্টজ ইতোমধ্যেই ইউরোপের বড় বড় ক্লাবের নজরে। কিন্তু জাভির অধীনে খেলার অভিজ্ঞতা থাকায়, উইর্টজ নাকি রিয়ালে আসতে আগ্রহী। যদিও তাকে নিয়ে লড়াইয়ে আছে ম্যানসিটি ও বায়ার্নও।

আরেকজন হলেন রিয়াল সোসিয়েদাদ মিডফিল্ডার মার্তিন সুবিমেন্দি। তাকে আলোনসো চিনেন খুব কাছ থেকে। কারণ, সোসিয়েদাদের ‘বি’ দলে কোচ থাকাকালীন সুবিমেন্দিকে নিজের অধীনে খেলিয়েছেন জাভি। গত কয়েক মৌসুম ধরে স্প্যানিশ মিডফিল্ডারটি ইউরোপে নজর কাড়ছেন।

মিডফিল্ডের পাশাপাশি রিয়ালের আরও এক বড় প্রয়োজন—রক্ষণভাগে নতুন মুখ। ইনজুরির ধাক্কায় পুরো মৌসুমটাই কেটেছে মিলিতাও, কারভাহালদের ছাড়া। তাই ডিফেন্সে জনাথন থারকে দলে আনতে চান জাভি। ২৯ বছর বয়সী এই জার্মান ডিফেন্ডার উচ্চতায় সাড়ে ছয় ফুট আর অভিজ্ঞতায় ঠাসা। তার চুক্তি শেষ হতে চলায়, কম ট্রান্সফার ফিতেই দলে টানার সুযোগ রয়েছে রিয়ালের সামনে।

সব মিলিয়ে আলোনসোর আগমন মানেই রিয়ালে আসতে চলেছে এক নতুন ছোঁয়া, নতুন কৌশল আর কিছু নতুন মুখ। এখন শুধু অপেক্ষা আনচেলত্তির বিদায়ের আনুষ্ঠানিক ঘোষণার।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে