ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

‘দুই বিশ্বযুদ্ধেই আমরা জিতেছি’, জাতীয় দিবসের নাম পাল্টানোর ঘোষণা ট্রাম্পের

  • আপলোড সময় : ০৩-০৫-২০২৫ ০৪:১৪:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৫ ০৪:১৪:৫২ অপরাহ্ন
‘দুই বিশ্বযুদ্ধেই আমরা জিতেছি’, জাতীয় দিবসের নাম পাল্টানোর ঘোষণা ট্রাম্পের
প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্র অন্য সব দেশের চেয়ে 'অনেক বেশি অবদান রেখেছে' বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তাই এসব যুদ্ধে বিজয়ের স্মরণে তিনি দুটি জাতীয় ছুটির নতুন নামকরণ করতে চান।‘ট্রুথ সোশ্যাল’ মিডিয়ায় মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, আমি এখন থেকে ৮ মে দিনটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ের জন্য ‘ভিক্টরি ডে’ এবং ১১ নভেম্বরকে প্রথম বিশ্বযুদ্ধের ‘ভিক্টরি ডে’ হিসেবে পুনঃনামকরণ করছি।





সোভিয়েত সৈন্যরা বার্লিন দখল করার পরপরই ১৯৪৫ সালের ৮ মে নাৎসি জার্মানি আনুষ্ঠানিকভাবে মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। মধ্যরাতের পর রাশিয়ার মস্কোতে এই আত্মসমর্পণ কার্যকর হয়। এরপর থেকে ঐতিহ্যগতভাবে ৮ মে ইউরোপে বিজয় দিবস হিসেবে পালিত হয়। আর রাশিয়া ৯ মে দিনটি উদযাপন করে।যুক্তরাষ্ট্রেও এ দিনটি কিছু মানুষের মধ্যে পালিত হয়, তবে এটি সরকারি ছুটি নয়। ইউরোপের মতো ব্যাপকভাবে এটি উদ্যাপিত হয় না।এই আবহে ট্রাম্প আরও বলেন, আমাদের অনেক মিত্র ও বন্ধু দেশ ৮ মে দিনটিকে ভিক্টরি ডে হিসেবে উদ্যাপন করছে, অথচ আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অন্য যে কোনো দেশের চেয়ে অনেক বেশি অবদান রেখেছিলাম বিজয় অর্জনে।





১১ নভেম্বর তারিখটি মূলত ‘আর্মিস্টিস ডে’ নামে পরিচিত ছিল, যা ১৯১৮ সালে প্রথম বিশ্বযুদ্ধের অস্ত্রবিরতির স্মরণে মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন চালু করেন। পরবর্তীতে এটি ‘ভেটেরান্স ডে’ নামে পরিচিত হয়—যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীতে যারা সেবা দিয়েছেন, তাদের সম্মান জানিয়ে এটি একটি সরকারি ছুটির দিন হিসেবে পালিত হয়।ট্রাম্প বলেন, আমরা উভয় যুদ্ধে বিজয় অর্জন করেছি—কোনো দেশ আমাদের ধারে কাছেও ছিল না শক্তি, সাহসিকতা বা সামরিক কৌশলে। তবুও আমরা কিছুই উদযাপন করি না। কারণ আমাদের এখন এমন কোনো নেতৃত্ব নেই, যারা কীভাবে উদযাপন করতে হয়, তা জানে! আমরা আবার আমাদের বিজয় উদযাপন শুরু করব!'




তবে হোয়াইট হাউস থেকে এখনো আনুষ্ঠানিকভাবে এই ছুটির নাম পরিবর্তন সংক্রান্ত কোনো নির্বাহী আদেশ বা ঘোষণা জারি হয়নি।ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাষ্ট্রীয় বিষয়ে পুনঃনামকরণের জন্য একাধিক উদ্যোগ নিয়েছেন। এর মধ্যে রয়েছে ‘ইনডিজেনাস পিপলস ডে’কে পুনরায় ‘কলম্বাস ডে’ হিসেবে ফিরিয়ে আনা এবং ‘গালফ অব মেক্সিকো’কে ‘গালফ অব আমেরিকা’ নামে পুনঃনামকরণ করার প্রস্তাব।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা