ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

ঘরোয়া উপায়ে দূর করুন মাইগ্রেনের ব্যথা

  • আপলোড সময় : ০৩-০৫-২০২৫ ০৪:৩৭:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৫ ০৪:৩৭:৪৩ অপরাহ্ন
ঘরোয়া উপায়ে দূর করুন মাইগ্রেনের ব্যথা
মাইগ্রেনের ব্যথা কতটা কষ্টদায়ক হতে পারে, তা শুধু যার হয় তিনিই বুঝতে পারেন। কিন্তু ঠিক কী কারণে এই ব্যথা হয় তা নিয়ে আজও নিশ্চিত নন বিজ্ঞানীরা। তাই মাইগ্রেন চিরতরে নির্মূল করার উপায়ও অজানা। ভরসা ঘরোয়া টোটকায়।মাইগ্রেনের ব্যথা শুরু হলে বা হালকা উপসর্গ দেখা দিলে এমন কিছু ঘরোয়া টোটকা অবলম্বন করতে পারেন, যা ব্যথা কমাতে সাহায্য করে। কী সেসব টোটকা, চলুন জেনে নেওয়া যাক—




আদা চা বা আদার রস

আদা মাইগ্রেনের ব্যথা ও বমি বমি ভাব কমাতে সাহায্য করে। ব্যথা শুরু হওয়ার আভাস পেলে এক টুকরা কাঁচা আদা চিবিয়ে খেতে পারেন অথবা আদা কুচি দিয়ে গরম চা বানিয়ে পান করতে পারেন। এটি প্রদাহ কমাতেও সহায়ক।



 
ঠাণ্ডা বা গরম সেঁক

একটি পরিষ্কার তোয়ালেতে বরফের টুকরো মুড়ে নিয়ে কপালে, মাথার দুই পাশে বা ঘাড়ের পিছনে চেপে ধরুন (কোল্ড কম্প্রেস)। ১৫-২০ মিনিট রাখলে এটি রক্তনালী সংকুচিত করে ব্যথা কমাতে সাহায্য করতে পারে।

আবার কারো কারো ক্ষেত্রে ঠিক উল্টো পদ্ধতি বেশি কার্যকর। হালকা গরম সেঁক (যেমন হট ওয়াটার ব্যাগ বা গরম পানিতে ভেজানো তোয়ালে) ঘাড়ে বা কাঁধে রাখলে পেশি শিথিল হয়ে আরাম মেলে।


আপনার জন্য যেটি আরামদায়ক মনে হয়, সেটি প্রয়োগ করুন।


 
অন্ধকার ও শান্ত ঘরে বিশ্রাম

মাইগ্রেনের সময় আলো ও শব্দ অসহ্য লাগতে পারে। ব্যথা শুরু হলে বা বাড়লে একটি অন্ধকার ও শান্ত ঘরে চোখ বন্ধ করে চুপচাপ শুয়ে বা বসে বিশ্রাম নিন। এটি স্নায়ুকে শান্ত করতে এবং ব্যথা কমাতে সাহায্য করে।

পেপারমিন্ট বা ল্যাভেন্ডার তেল

পেপারমিন্ট তেলে থাকা মেন্থল ব্যথা কমাতে সাহায্য করে।

কয়েক ফোঁটা পেপারমিন্ট তেল আঙুলে নিয়ে কপালে বা মাথার দুই পাশের রগে আলতোভাবে মালিশ করতে পারেন। ল্যাভেন্ডার তেলের গন্ধ মানসিক চাপ কমাতে সাহায্য করে। চাইলে সরাসরি ত্বকে না লাগিয়ে রুমালে কয়েক ফোঁটা নিয়ে গন্ধ শুকতে পারেন।


 
পর্যাপ্ত পানি পান করা

কখনো কখনো শরীরে পানির অভাব বা ডিহাইড্রেশনও মাইগ্রেনের কারণ হতে পারে। তাই মাইগ্রেনের লক্ষণ দেখা দিলে বা ব্যথা চলাকালীন সময়ে অল্প অল্প করে পানি পান করতে থাকুন। এটি ব্যথা কমাতে সাহায্য করবে।

তবে মনে রাখতে হবে, শুধু মাইগ্রেন নয়, স্ট্রোক বা মস্তিষ্কের টিউমার থেকেও মাথা ব্যথা হতে পারে। যদি ঘন ঘন মাথা যন্ত্রণা হয় বা এই টোটকাগুলোতে না কমে, তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন।


 
সূত্র : আজকাল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা