ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

রাজনৈতিক দলগুলোকে সংস্কারমুখী হওয়ার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার

  • আপলোড সময় : ০৩-০৫-২০২৫ ০৪:৪৪:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৫ ০৪:৪৪:২৫ অপরাহ্ন
রাজনৈতিক দলগুলোকে সংস্কারমুখী হওয়ার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
রাজনৈতিক দলগুলোকে পরিবেশ ও জনগণের স্বার্থে সংস্কারমুখী হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন মুরশিদ। তার মতে, গণঅভ্যুত্থানের সময় ৩০ হাজার মানুষ পঙ্গু হয়ে গেছেন এবং প্রাণ হারিয়েছেন ১৫শ’ জন—এই ইতিহাস কোনোভাবেই অস্বীকার করা যায় না।

শনিবার (৩ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে ওয়াটার কিপার্স বাংলাদেশের আয়োজনে ‘পিএফএস: পলিউশন অ্যান্ড পাবলিক হেলথ ইন বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় এসব মন্তব্য করেন তিনি।

শারমিন মুরশিদ বলেন, “পরিবেশ ধ্বংস হয়ে গেলে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা অসম্ভব হয়ে পড়ে। এই সংকট মোকাবেলায় সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে।” রাসায়নিক দূষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিয়ে তবেই নদী এবং মানুষের স্বাস্থ্য রক্ষা সম্ভব বলেও জানান তিনি।

আলোচনায় গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, “শুধু রাজনৈতিক বা অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন নয়, পরিবেশ রক্ষায়ও নতুন ধরনের সামাজিক বন্দোবস্ত গড়ে তোলা এখন সময়ের দাবি।”

আলোচনায় আরও উপস্থিত ছিলেন গবেষক, রাজনৈতিক বিশ্লেষক ও পরিবেশ আন্দোলনের কর্মীরা, যারা সবাই পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের ঝুঁকি কমাতে কার্যকর উদ্যোগ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম