ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

সাকিবকে আওয়ামী লীগে যোগ দিতে নিষেধ করেছিলেন মেজর (অব.) হাফিজ

  • আপলোড সময় : ০৩-০৫-২০২৫ ০৬:২০:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৫ ০৬:২০:১৬ অপরাহ্ন
সাকিবকে আওয়ামী লীগে যোগ দিতে নিষেধ করেছিলেন মেজর (অব.) হাফিজ
আওয়ামী লীগে যোগ না দিতে সাকিব আল হাসানকে উপদেশ দিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তার মতে, রাজনীতিতে না এলে আজ সাকিব ঢাকার রাজপথে সম্মানের সঙ্গে চলাফেরা করতে পারতেন।

শনিবার (৩ মে) বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসব কথা বলেন বিএনপির এই শীর্ষ নেতা।

মেজর হাফিজ জানান, রাজনীতিতে আসার আগে সাকিব একদিন তার বাসায় এসেছিলেন পরামর্শ নিতে। সেই সাক্ষাতে তিনি সাকিবকে সতর্ক করে বলেন, “যা করো, আওয়ামী লীগে কখনো যেও না।” তবে সেই উপদেশ গ্রহণ না করে বিপদে পড়েছেন বলেই মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “সাকিবের ধারণা ছিল, আওয়ামী লীগে গেলে মন্ত্রী হবে, অনেক কিছু হবে। আমি বলেছিলাম, তোমার অনেক নাম আছে, সেরা অলরাউন্ডার হিসেবে প্রতিষ্ঠিত, রাজনীতিতে এখন যেও না। আর যদি যাও, এই দলটির (আওয়ামী লীগ) বেশিদিন আয়ু নেই।”

এসময় মেজর হাফিজ দুঃখ প্রকাশ করে বলেন, “যদি সে আমার কথা শুনতো, আজ অনেক সম্মানের সঙ্গে সে ঢাকায় চলাফেরা করতে পারতো।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবালও। তাকেও ভবিষ্যতের জন্য পরামর্শ দিয়েছেন মেজর হাফিজ— জনপ্রিয় ক্রীড়াবিদ হিসেবে একজন উপযুক্ত পরামর্শদাতা রাখার আহ্বান জানান তিনি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা