ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ  ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা জাহেদ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫ হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি ২ প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, যোগদান না করলে ‘স্ট্যান্ড রিলিজ’ ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন

এম আই ফারুকীর মৃত্যু : অর্ধদিবস বন্ধ সুপ্রিম কোর্টের বিচারকাজ

  • আপলোড সময় : ০৪-০৫-২০২৫ ১২:৩২:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৫-২০২৫ ১২:৩২:২২ অপরাহ্ন
এম আই ফারুকীর মৃত্যু : অর্ধদিবস বন্ধ সুপ্রিম কোর্টের বিচারকাজ
জ্যেষ্ঠ আইনজীবী এম আই ফারুকীর মৃত্যুতে তার প্রতি সম্মান জানিয়ে আজ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকাজ অর্ধদিবস বন্ধ থাকবে।রোববার (৪ মে) সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিনিয়র আইনজীবী এম আই ফারুকীর প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে আজ বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বেলা ১১টা পর্যন্ত এবং হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত চলবে এবং এরপর বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।



এম আই ফারুকী ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। গতকাল শনিবার রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। আজ (রোববার) বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার জানাজা হবে।আইন বিষয়ক তিনটি গুরুত্বপূর্ণ বই লিখেছেন এম আই ফারুকী। সেগুলো হলো– ল’ অব এবানডোন্ড প্রোপার্টি, সিটিজেনশিপ অ্যান্ড ন্যাশনালিটিস ইন বাংলাদেশ এবং ইন্টারপ্রিটিং ভেস্টেড প্রোপার্টি ল’ ইন বাংলাদেশ– অ্যা কমপ্রেহেনসিভ রিভিউ।



এম আই ফারুকীর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

কমেন্ট বক্স
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ