ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

বিমান বিধ্বস্ত হয়ে ‘কুমির বেষ্টিত’ জলাভূমিতে ৫ জন, ৩৬ ঘণ্টা পর উদ্ধার

  • আপলোড সময় : ০৪-০৫-২০২৫ ১২:৫৬:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৫-২০২৫ ১২:৫৬:১৪ অপরাহ্ন
বিমান বিধ্বস্ত হয়ে ‘কুমির বেষ্টিত’ জলাভূমিতে ৫ জন, ৩৬ ঘণ্টা পর উদ্ধার
পাইলট জানান, হঠাৎ করেই বিমানটি নিচে নেমে যেতে থাকে তখন তিনি এটিকে একটি জলাভূমিতে নামাতে বাধ্য হন।বিমান বিধ্বস্ত হয়ে ‘কুমির বেষ্টিত’ জলাভূমিতে ৫ জন, ৩৬ ঘণ্টা পর উদ্ধারবলিভিয়ার আমাজোনাস অঞ্চলের জলাভূমিতে জরুরি অবতরণের পর এক বিমানের পাঁচ যাত্রী কুমির বেষ্টিত অবস্থায় আটকা পড়েন, এভাবে ৩৬ ঘণ্টা থাকার পর তাদের উদ্ধার করা হয়।




স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ব্যক্তিরা বিমানটির উপরে উঠে বসেছিলেন। বৃহস্পতিবার বিমানটি নিখোঁজ হয়। এর ৪৮ ঘন্টা পর স্থানীয় জেলেরা জলাভূমিতে ছোট বিমানটির উপরে তাদের বসে থাকতে দেখেন।বলিভিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় বেনি বিভাগের জরুরি অভিযান কেন্দ্রের পরিচালক উইলসন আভিলা জানান, উদ্ধার পাওয়াদের মধ্যে তিনজন নারী, একজন শিশু ও ২৯ বছর বয়সী পাইলট আছেন। তারা ‘বেশ ভাল’ অবস্থায় আছেন।বেনি বিভাগে রেডার থেকে বিমানটি হারিয়ে যাওয়ার পর বৃহস্পতিবার একটি তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করা হয়।




উদ্ধার পাওয়ার পর পাইলট আন্দ্রেস ভেলার্দে স্থানীয় গণমাধ্যমকে জানান, বলিভিয়ার উত্তরাঞ্চলীয় শহর বাউরেস থেকে মধ্যাঞ্চলীয় ত্রিনিদাদ শহরে যাওয়ার সময় ইঞ্জিন বিকল হয়ে গেলে ইতানোমাস নদীর কাছে জরুরি অবতরণ করতে বাধ্য হন তিনি।
ভেলার্দে জানান, হঠাৎ করেই বিমানটি নিচে নেমে যেতে থাকে তখন তিনি এটিকে একটি অগভীর হ্রদের কাছে জলাভূমিতে নামাতে বাধ্য হন।বিমানটিতে থাকা তারা পাঁচজন এর উপরে উঠে বসে থাকেন। এ সময় চারদিক থেকে কুমির এসে তাদের ঘিরে ধরে বলে জানান তিনি। এগুলোর কোনো কোনটি প্রায় তিন মিটার কাছে চলে আসে।




ভেলার্দে জানান, তার ধারণা চুইয়ে পড়া পেট্রলের গন্ধে কুমিরগুলো সেখানে আসে। ঘণ্টার পর ঘণ্টা ধরে অপেক্ষা করে থাকা সময় তারা একটি অ্যানাকোন্ডাও দেখেন। এ সময় এক যাত্রীর সঙ্গে থাকা কাসাভা রুটি খেয়ে থাকেন তারা।“আমরা পানি পান করিনি আর কুমিরগুলোর জন্য কোথাও যেতেও পারিনি,” বলেন তিনি।পরে স্থানীয় জেলেরা জলাভূমিতে বিমানটিতে দেখতে পান। তাদের কাছ থেকে খবর পেয়ে একটি হেলিকপ্টার পাঠিয়ে আটকা পড়াদের উদ্ধার করে আনা হয়। উদ্ধার করার পর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাদের হাসপাতালে পাঠানো হয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা