ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯
সর্বোৎকৃষ্ট মানের স্কিন কেয়ার ও কসমেটিকস পণ্য উৎপাদন প্রক্রিয়া দেখে

রিমার্কের ভূয়সী প্রশংসা করলেন শিল্প সচিব

  • আপলোড সময় : ০৪-০৫-২০২৫ ০১:২৪:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৫-২০২৫ ০১:২৪:১৮ অপরাহ্ন
রিমার্কের ভূয়সী প্রশংসা করলেন শিল্প সচিব
সর্বোৎকৃষ্ট মানের কসমেটিকস, স্কিন কেয়ার ও হোম কেয়ার পণ্য উৎপাদন করায় দেশের সবচেয়ে জনপ্রিয় উৎপাদক প্রতিষ্ঠান রিমার্ক এইচবির ভূয়সী প্রশংসা করলেন শিল্প সচিব মো. ওবায়দুর রহমান। দেশে উৎপাদিত বিশ্ব সেরা ব্র্যান্ডগুলোর মানসম্মত প্রসাধন সামগ্রী উৎপাদন, মান নিয়ন্ত্রণ, সংরক্ষণ ও সামগ্রীক ব্যবস্থাপনার আধুনিক পদ্ধতি দেখে সন্তোষও প্রকাশ করেন তিনি।

আজ শনিবার ৩ মে ২০২৫ শিল্প সচিব মুন্সিগঞ্জের গজারিয়ায় রিমার্ক এইচবি লিমিটেডের বিশ্বমানের সর্বাধুনিক ফ্যাক্টরি ঘুরে দেখেন।

এ সময় শিল্পের বিকাশে দেশে উৎপাদিত পণ্য বেশি হারে ব্যবহারে দেশের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান শিল্প সচিব। বলেন, নিজ দেশে উৎপাদিত পণ্যের ব্যবহার বাড়লে আরো নতুন শিল্পের বিকাশ হবে। উদ্যোক্তারা দেশে বেশি করে বিনিয়োগে আগ্রহী হবেন। এতে নিজেদের প্রয়োজন মিটিয়ে বিদেশেও পণ্য রফতানি করা যাবে। যা থেকে বিপুল বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব হবে।

ওবায়দুর রহমান আশ্বাস দেন, দেশীয় শিল্পের বিদ্যমান সংকট ও সমস্যা সমাধানে শিল্প মন্ত্রণালয় প্রয়োজনীয় সব কিছুই করবে। যেসব বিষয় শিল্প মন্ত্রণালয়ের আওতার বাইরে, বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে সংশ্লিষ্ট সেসব বিষয়ও আলোচনার মাধ্যমে সমাধানের কথা বলেন শিল্প সচিব।

এর আগে সকালে রিমার্ক এইচবির ফ্যাক্টরিতে পৌঁছুলে কোম্পানির চেয়ারম্যান এস এম আশরাফুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা শিল্প সচিব ওবায়দুর রহমানকে অভ্যর্থনা জানান। অভ্যর্থনা শেষে রিমার্ক এইচবি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আম্বিয়া রিমার্কের কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে শিল্প সচিবকে ব্রিফিং করেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পরে উচ্চপ্রযুক্তি (হাইটেক) ব্যবহারের মধ্যে দিয়ে রিমার্কের আন্তর্জাতিক মানসম্পন্ন বিশ্ব সেরা ব্র্যান্ডগুলোর বিভিন্ন ধরনের প্রসাধন সামগ্রী উৎপাদন প্রক্রিয়া, সংরক্ষণ ও  সামগ্রিক ব্যবস্থাপনার আধুনিক পদ্ধতি সরেজমিন ঘুরে দেখেন।

শিল্প সচিব পণ্য উৎপাদন ফ্লোর, ল্যাবরেটরি, প্যাকেজিং ফ্লোর, কাঁচামাল স্টোরেজ এর স্থান, মোল্ড তৈরী অংশে যান। পণ্য উৎপাদনে রিমার্কের প্রক্রিয়া বিশ্বমানের এবং বিএসটিআই মান অনুযায়ী হচ্ছে দেখে সন্তুষ্টি প্রকাশ করেন। সবশেষে দেশের সর্ববৃহৎ ওয়াশিং পণ্য অরিক্স ও সানবিট উৎপাদন প্ল্যান্ট ঘুরে দেখেন তিনি। বিশ্বমানের সর্বাধুনিক এ ফ্যাক্টরির উৎপাদন প্রক্রিয়ায় বিদেশী কর্মীদের পাশাপাশি দেশীয় কর্মীদের দক্ষতা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। 

এ সময় আরো উপস্থিত ছিলেন রিমার্ক এইচবি লিমিটেডের ভাইস চেয়ারম্যান সোনিয়া আক্তার, পরিচালক ফারিহা আলম প্রভা, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আশরাফুল আলম ও গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো: নুরুল ইসলামসহ রিমার্কের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

রিমার্ক এলএলসি ইউএসএ এর এফিলিয়েটেড রিমার্ক এইচবি’র ব্র্যান্ড নিওর, লিলি, ব্লেইজ ও স্কিন, হারল্যান, অরিক্স, টাইলক্স, সানবিট, একনল, সিওডিল ব্র্যান্ড ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে