ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

বাংলাদেশিদের জন্য সীমিত পরিসরে ভিজিট ভিসা চালু করেছে আমিরাত

  • আপলোড সময় : ০৪-০৫-২০২৫ ০৪:২৮:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৫-২০২৫ ০৪:২৮:২৮ অপরাহ্ন
বাংলাদেশিদের জন্য সীমিত পরিসরে ভিজিট ভিসা চালু করেছে আমিরাত
দীর্ঘদিন পর বাংলাদেশের নাগরিকদের জন্য সীমিত আকারে ভিজিট ভিসা চালু করেছে সংযুক্ত আরব আমিরাত। ঢাকায় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর কার্যালয়ে আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলি আল হুমুদি সাক্ষাৎ করতে এলে এ তথ্য জানানো হয়।

সাক্ষাতে রাষ্ট্রদূত লুৎফে সিদ্দিকীর সাম্প্রতিক সক্রিয় ভূমিকার প্রশংসা করেন, বিশেষ করে ভিসা এবং বিনিয়োগ সহযোগিতা নিয়ে আমিরাত সরকারের একাধিক মন্ত্রী পর্যায়ের বৈঠকে তার অংশগ্রহণের জন্য। তিনি জানান, ঢাকায় অবস্থিত আমিরাত দূতাবাস প্রতিদিন ৩০ থেকে ৫০টি ভিজিট ভিসা ইস্যু করছে।

এছাড়া, ব্যবসায়ীদের জন্য একসঙ্গে বহু ভিসা ইস্যুর প্রক্রিয়া দ্রুততর করা হয়েছে, যা ব্যক্তি পর্যায়ের যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্ককে আরও গতিশীল করছে।

গুরুত্বপূর্ণ অগ্রগতির অংশ হিসেবে ইউএই মানবসম্পদ মন্ত্রণালয় আবারও অনলাইনে দক্ষ কর্মীদের জন্য কর্মসংস্থান ভিসা প্রদানের পোর্টাল চালু করেছে। এর ফলে, হোটেল স্টাফ ও মার্কেটিং ম্যানেজারসহ বিভিন্ন পেশাজীবীদের ভিসা দেওয়া শুরু হয়েছে। ইতোমধ্যে ৫০০ জন নিরাপত্তা রক্ষীর ভিসা ইস্যু করা হয়েছে এবং আরও ১,০০০ জনের ভিসা অনুমোদন দেওয়া হয়েছে, যা শিগগিরই ইস্যু হবে।

রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ সরকারের সুপারিশে মানবিক ও বিশেষ বিবেচনায় আসা মামলাগুলোর ক্ষেত্রেও নমনীয়তা দেখানো হবে। লুৎফে সিদ্দিকী এই অগ্রগতিকে স্বাগত জানিয়ে রাষ্ট্রদূতের উন্মুক্ত মনোভাব ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

তিনি আরও জানান, দুই দেশের মধ্যে একটি বিস্তৃত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) নিয়ে আলোচনা শুরু হয়েছে এবং এর টার্মস অব রেফারেন্স ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে। চলতি মাসেই একটি উচ্চ পর্যায়ের আমিরাত মন্ত্রিসভা প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবে, যা দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করবে।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম