ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ব্রাজিলিয়ান কোচেই বাজি কাফুর

  • আপলোড সময় : ০৪-০৫-২০২৫ ০৫:০৫:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৫-২০২৫ ০৫:০৫:০০ অপরাহ্ন
ব্রাজিলিয়ান কোচেই বাজি কাফুর
কার্লো আনচেলত্তির জন্য অপেক্ষার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশন (সিবিএফ)। তবে অন্তত ২৫ মে পর্যন্ত নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুলতে নারাজ রিয়াল মাদ্রিদের কোচ। এমন পরিস্থিতিতে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার কাফু জানালেন, তার দৃষ্টিতে আপাতত দেশি কোচই সেরা সমাধান।

কাতার বিশ্বকাপে ব্যর্থতার পর থেকেই ইউরোপিয়ান কোচের খোঁজে রয়েছে ব্রাজিল। আনচেলত্তির নাম বারবার শোনা গেলেও চূড়ান্ত কিছু হয়নি। তবে সময় যত গড়াচ্ছে, ততই রিয়াল মাদ্রিদ থেকে তার বিদায় এবং ব্রাজিল দলের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা জোরালো হচ্ছে।

তবে সাবেক অধিনায়ক কাফু মনে করেন, বিশ্বকাপে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের সাফল্যের পেছনে দেশি কোচদেরই বড় ভূমিকা রয়েছে। তিনি বলেন,"যদি আনচেলত্তিকে নির্বাচন করা হয়, তবে আমরা তাঁকে স্বাগত জানাব। কিন্তু আমরা একমাত্র দল যারা পাঁচবার বিশ্বকাপ জিতেছি, তাও সববার দেশি কোচদের নিয়ে। আমি এই বিশ্বকাপের জন্য ব্রাজিলিয়ান কোচের ওপরই বাজি ধরব।"

অন্যদিকে আনচেলত্তি নিজের ভবিষ্যৎ নিয়ে এখনও কিছু জানাতে রাজি নন। স্পষ্ট জানিয়ে দিয়েছেন,"এই ক্লাব, খেলোয়াড় ও সমর্থকদের প্রতি আমার যথেষ্ট ভালোবাসা ও সম্মান আছে। আমি চলতি মাসের ২৫ তারিখের পরই ভবিষ্যৎ নিয়ে কথা বলব। তার আগে নয়।"

রিয়াল মাদ্রিদ তাদের শেষ লা লিগা ম্যাচ খেলবে ২৫ মে, রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে। এরপরই আনচেলত্তির সিদ্ধান্ত স্পষ্ট হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা