ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

টানা ১৫ ঘণ্টা সংবাদ সম্মেলন করে রেকর্ড গড়লেন মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু

  • আপলোড সময় : ০৪-০৫-২০২৫ ০৫:২৭:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৫-২০২৫ ০৫:২৭:২৩ অপরাহ্ন
টানা ১৫ ঘণ্টা সংবাদ সম্মেলন করে রেকর্ড গড়লেন মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু
একের পর এক প্রশ্নের উত্তর দিয়ে নতুন রেকর্ড সৃষ্টি করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। 

শনিবার (৩ মে) সকাল ১০টা থেকে শুরু হয়ে টানা ১৪ ঘণ্টা ৫৪ মিনিট ধরে চলে তার সংবাদ সম্মেলন, যা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদেমির জেলেনস্কির ২০১৯ সালের ১৪ ঘণ্টার কনফারেন্সের রেকর্ড ভেঙে দিয়েছে।

সংবাদ সম্মেলন চলাকালীন সময়ে মুইজ্জু সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং নামাজের জন্য সংক্ষিপ্ত বিরতি নেন। এই দীর্ঘ সংবাদ সম্মেলনটি বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছিল। বিশেষভাবে, তিনি সাধারণ জনগণের পক্ষ থেকে পাঠানো প্রশ্নগুলোরও উত্তর দেন।

প্রায় দুই ডজন সাংবাদিক উপস্থিত ছিলেন এই কনফারেন্সে এবং তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। সংবাদ সম্মেলনটি মধ্যরাতের পর শেষ হয়।

এছাড়া, ২০২৩ সালে মালদ্বীপের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করা মোহাম্মদ মুইজ্জু ২০২৫ সালে রিপোর্টার্স উইথাউট বর্ডারসের সূচকে দক্ষিণ এশিয়ার এই দেশটি ১৮০টি দেশের মধ্যে ১০৪তম স্থানে উঠে এসেছে, যা আগের বছরের তুলনায় দুই ধাপ উন্নতি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম