ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

কার্টুন শেয়ার করে গণমাধ্যমের স্বাধীনতা চাইলেন তারেক রহমান

  • আপলোড সময় : ০৪-০৫-২০২৫ ০৬:৩৯:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৫-২০২৫ ০৬:৩৯:১২ অপরাহ্ন
কার্টুন শেয়ার করে গণমাধ্যমের স্বাধীনতা চাইলেন তারেক রহমান
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সাংবাদিকদের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৩ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে তারেক রহমান মায়ের সঙ্গে (বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া) একটি কার্টুন শেয়ার করেন, যা ২০০৯ সালের বিএনপির জাতীয় কাউন্সিল উপলক্ষে কার্টুনিস্ট মেহেদী হক অঙ্কন করেছিলেন। কার্টুনের মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা ও নৈতিক সাংবাদিকতার পক্ষে অবস্থান নেন তিনি।

তার ফেসবুক পোস্টটি রোববার বিকেল ৪টা পর্যন্ত প্রায় ৫০ হাজার রিঅ্যাকশন, ৭ হাজার ৪০০ শেয়ার এবং ৪ হাজার ৬০০-এর বেশি মন্তব্য পেয়েছে। অনেকেই মন্তব্যে তারেক রহমানের বক্তব্য ও প্রকাশভঙ্গির প্রশংসা করেছেন।

তারেক রহমান লিখেছেন, “এই বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আসুন আমরা গণমাধ্যমের স্বাধীনতা ও সত্যনিষ্ঠ, নৈতিক দায়িত্ববোধের সঙ্গে কাজ করা সাংবাদিকদের সুরক্ষার জন্য ঐক্যবদ্ধ হই।”

তিনি আরও বলেন, “সাংবাদিকরা গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। তাদের কাজকে রক্ষা করতে হবে—দমন নয়, সেন্সর নয়। কিন্তু বাংলাদেশে আমরা দেখছি, দমন-পীড়নের মাধ্যমে সংবাদমাধ্যমের স্বাধীনতার পদ্ধতিগত অবক্ষয় ঘটছে।”

বিএনপি নেতা আরও বলেন, “অন্ধকার সময়েও সাহসী সাংবাদিকরা দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন ও আর্থ-সামাজিক ব্যর্থতার ওপর আলোকপাত করেছেন। তারা দেশের ভেতরে ও বাইরে, মূলধারা ও সামাজিক মাধ্যমে সত্য অনুসন্ধানে অবিচল থেকেছেন।”

তিনি বলেন, “বিএনপি এমন সাংবাদিকতা থেকে অনুপ্রেরণা নেয়, যা নৈতিকতা ও সততার সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখে। আমরা বস্তুনিষ্ঠ প্রতিবেদনকে সম্মান করি—even যদি তা আমাদের পক্ষে না-ও যায়। সংবাদমাধ্যমের স্বাধীনতা গণতন্ত্রের মানদণ্ড নির্ধারণ করে।”

পোস্টের শেষাংশে তিনি বলেন, “শক্তিশালী ও টেকসই গণতন্ত্র চাইলে সাংবাদিকতার সততা ও স্বাধীনতা বজায় রাখতে হবে। আসুন আমরা সব বিভেদ ভুলে এমন একটি বাংলাদেশ গড়ি, যেখানে জবাবদিহিমূলক সরকার মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার ও আইনের শাসন নিশ্চিত করবে।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা