ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

ট্রাম্পের জয়ের পর ভারতীয় রুপির দাম সর্বকালের তলানিতে

  • আপলোড সময় : ০৮-১১-২০২৪ ০৩:০৭:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৪ ০৩:০৭:৫৬ অপরাহ্ন
ট্রাম্পের জয়ের পর ভারতীয় রুপির দাম সর্বকালের তলানিতে
মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির বিনিময় হার কমে সর্বকালের সর্বনিম্নে নেমেছে। শুক্রবার (৮ নভেম্বর) দিনের শুরুতে প্রতি ডলারের বিনিময় হার ৫ পয়সা বেড়ে ৮৪ দশমিক ৩৭ রুপি গিয়ে ঠেকেছে। খবর এনডিটিভির।মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর পরই ভারতীয় রুপির দরপতন শুরু হয়। বুধবার ট্রাম্পের জয়ের বিষয়টি নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার ১ ডলারের বিপরীতে রুপির দাম ৮৪ দশমিক ২৯ পয়সায় নেমে যায়; যা তার আগের দিন ছিল ৮৪ দশমিক ২৮।বিশ্লেষকদের মতে, ট্রাম্পে দ্বিতীয় মেয়াদে কর হ্রাস ও নিয়ন্ত্রণ শিথিল করার প্রতিশ্রুতির কারণে যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি বাড়তে পারে। ফলে ডলারের প্রতি বিনিয়োগকারীদের আকর্ষণ বেড়ে যেতে পারে। এতে নেতিবাচক প্রভাব পড়তে পারে ইউরো ও এশিয়ান মুদ্রার ওপর।
 
এর আগে গত মাসের দ্বিতীয় সপ্তাহে ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার মান সর্বনিম্নে পৌঁছেছিল। গত ১১ অক্টোবর ডলারের বিপরীতে রুপির দর প্রথমবারের মত ৮৪ ছাড়িয়ে যায়। রুপির এই দরপতন চলে টানা কয়েক দিন ধরে।চলতি বছরের ১২ সেপ্টেম্বর ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার বিনিময় হার নেমেছিল ৮৩ দশমিক ৯৯-তে। এরপর রুপির দরপতনের ধারা থেমে যায় এবং ডলারের বিপরীতে দর বাড়তে থাকে। কিন্তু ভারতের শেয়ারবাজারের সূচকের পতন শুরু হলে আবার রুপির দরপতন শুরু হয়।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে