ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার কত? হাম ও উপসর্গে আজও ৪ জনের মৃত্যু আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে : দীপা খন্দকার আবারও মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন এতো অল্প সময়ে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় : পানিসম্পদ মন্ত্রী জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩

টি-টোয়েন্টির নতুন অধিনায়ক লিটন

  • আপলোড সময় : ০৪-০৫-২০২৫ ০৭:১৫:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৫-২০২৫ ০৭:১৫:৪৩ অপরাহ্ন
টি-টোয়েন্টির নতুন অধিনায়ক লিটন
দীর্ঘদিন খারাপ সময়ের মধ্যে ছিলেন লিটন দাস। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে গিয়ে আঙুলে চোট পেয়ে দেশে ফিরে আসেন, মাঠেই নামা হয়নি। তবে খারাপ সময় যে স্থায়ী নয়, তা প্রমাণ করলেন এবার জাতীয় দলে নতুন দায়িত্ব পেয়ে।

রোববার (৪ মে) বিকেলে মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমূল আবেদীন ফাহিম আনুষ্ঠানিকভাবে জানালেন, বাংলাদেশ টি–টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হচ্ছেন লিটন দাস।

তাঁর কাঁধে দায়িত্ব দেওয়া হয়েছে ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। এর আগে চারটি টি–টোয়েন্টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন লিটন। সে অভিজ্ঞতার ভিত্তিতেই এবার স্থায়ী দায়িত্ব পেলেন তিনি।

সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে সহ–অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে।

তবে মেহেদীর সহ–অধিনায়কত্ব আপাতত এই দুটি সিরিজের জন্যই। ফাহিম জানান, আরও কয়েকজনকে দেখা হবে সহ–অধিনায়ক হিসেবে। পরে একজনকে স্থায়ীভাবে বেছে নেওয়া হবে।

কমেন্ট বক্স
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু