ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

যারা ভারতে কুনজর দিয়েছে, তাদের জবাব দেয়ার দায়িত্ব আমার: রাজনাথ সিং

  • আপলোড সময় : ০৫-০৫-২০২৫ ০৮:৫৫:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৫-২০২৫ ০৮:৫৫:১৬ পূর্বাহ্ন
যারা ভারতে কুনজর দিয়েছে, তাদের জবাব দেয়ার দায়িত্ব আমার: রাজনাথ সিং

ভারতের ওপর যারা খারাপ দৃষ্টি দিয়েছে তাদের উপযুক্ত জবাব দেয়ার অঙ্গীকার করেছেন ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। পাশাপাশি নরেন্দ্র মোদির ওপর আস্থা রাখতে দেশটির জনগণের প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি। খবর, দ্য টাইমস অব ইন্ডিয়া’র।রোববার (৪ মে) নয়াদিল্লিতে সংস্কৃতি জাগরণ মহোৎসবের ভাষণে এ কথা বলেন তিনি।রাজনাথ সিং বলেন, পেহেলগাম সন্ত্রাসী হামলার জবাব দিতে সামরিক বাহিনীর সাথে সব ধরণের আলাপ-আলোচনা চলছে। ভারতের সার্বভৌমত্ব বিনষ্টকারীদের দ্রুতই উপযুক্ত জবাব দেয়া হবে।


 

তিনি বলেন, যারা আমাদের দেশের প্রতি খারাপ নজর দিয়েছে, সশস্ত্র বাহিনীর সঙ্গে কাজ করে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে তাদের একটি উপযুক্ত জবাব দেয়া আমার দায়িত্ব।পেহেলগাম হামলার ঘটনায় ভারতীয়রা পাকিস্তানে পাল্টা প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজনীয়তার বিষয়ে যে কথা বলছেন সেদিকে ইঙ্গিত করে তিনি বলেন, আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আপনারা যা চান তা অবশ্যই ঘটবে।

 

গত ২২ এপ্রিল কাশ্মিরের পেহেলগামের জনপ্রিয় পর্যটন কেন্দ্র বাইসারন উপত্যকায় বন্দুকধারীদের হামলায় ২৫ ভারতীয় ও ১ নেপালি নাগরিকের প্রাণহানি ঘটে। এই হামলার ঘটনায় জড়িতদের সঙ্গে পাকিস্তানের আন্তঃসীমান্ত সংযোগ রয়েছে বলে অভিযোগ করেছে নয়াদিল্লি। যদিও বরাবরের মতো এই হামলার সঙ্গে যেকোনও ধরনের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছে ইসলামাবাদ।



উল্লেখ্য, এ হামলার ঘটনার প্রতিক্রিয়া হিসেবে পাকিস্তানিদের জন্য সব ধরনের ভিসা নিষিদ্ধ ও সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিতসহ বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে ভারত। এর পাল্টায় পাকিস্তানও ভারতের বিরুদ্ধে প্রায় একই ধরনের পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে। সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার এই দুই পারমাণবিক শক্তিধর দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের আবহে আরও নেতিবাচকতা লক্ষ্য করা যাচ্ছে।


কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার