ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

মেয়র হতে মুফতি ফয়জুল করীমের করা মামলা খারিজ

  • আপলোড সময় : ০৫-০৫-২০২৫ ০৫:০০:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৫-২০২৫ ০৫:০০:১৫ অপরাহ্ন
মেয়র হতে মুফতি ফয়জুল করীমের করা মামলা খারিজ
বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে ঘোষণা দেওয়ার আবেদন জানিয়ে দায়ের করা মামলা খারিজ (বাতিল) করে দিয়েছেন নির্বাচনী ট্রাইব্যুনাল।সোমবার (৫ মে) দুপুরে বরিশাল নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক হাসিবুল হাসান এ আদেশ দেন।



মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের আইনজীবী আবদুল্লাহ নাসের বিষয়টি নিশ্চিত করে বলেন, পূর্ব নির্ধারিত তারিখ অনুসারে ৫ মে মামলাটির অধিকতর শুনানির দিন ছিল। শুনানি শেষে বিচারক মামলাটি গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন। মামলার পর্যবেক্ষণে আদালত বলেছেন, নির্বাচনী গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে ট্রাইব্যুনালে মামলা দায়ের হলে তা গ্রহণযোগ্য হতো। মুফতি ফয়জুল করীম মামলা করেছেন ৪৪৫ দিন পর।




তিনি আরও বলেন, ১৭ এপ্রিল আমরা মামলা দায়ের করি। মামলা নিয়ে ১৮ ও ২৪ এপ্রিল দুই দফায় শুনানি হয়। তামাদি আইনে মামলা দায়ের হয়েছিল। বরিশাল ট্রাইব্যুনালের রায়ে আমরা সন্তুষ্ট নই। আমরা নির্বাচনী ট্রাইব্যুনালের দেওয়া রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।



প্রসঙ্গত, ২০২৩ সালের ১২ জুন অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করীম ৩৩ হাজার ৮২৮ ভোট পেয়ে পরাজিত হন। নির্বাচনে ৮৭ হাজার ৮০৮ ভোট পেয়ে মেয়র হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল খায়ের আবদুল্লাহ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা