ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডিআইজিসহ ৩১ পদে রদবদল এক পয়সা বেশি ভাড়া আদায় হলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে বাড়ল বাস ভাড়া গাজী নজরুল চার দিন ও তার স্ত্রী এক দিনের রিমান্ডে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত দেশে তেলের দাম কম ছিল, পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম: জ্বালানি প্রতিমন্ত্রী এবার বাড়ছে বাস ভাড়া, বিআরটিএতে জরুরি বৈঠক আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন জুলাই জাতীয় সনদ যেভাবে সই হয়েছে, সেভাবেই বাস্তবায়ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ ‘নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত হচ্ছে ‘না’ ভোট উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি ভারতসহ ১০ দেশের পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের পথ খুলে দিয়েছে যুক্তরাষ্ট্র আগামী মাসের মধ্যে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের কাজ চলছে: রাশিয়ার রাষ্ট্রদূত আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে রেকর্ড

ভারতের সঙ্গে উত্তেজনা, মালয়েশিয়া সফর বাতিল করলেন শেহবাজ

  • আপলোড সময় : ০৫-০৫-২০২৫ ০৫:০৪:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৫-২০২৫ ০৫:০৪:৫৫ অপরাহ্ন
ভারতের সঙ্গে উত্তেজনা, মালয়েশিয়া সফর বাতিল করলেন শেহবাজ
জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলা ঘিরে ইসলামাবাদ ও নয়াদিল্লির চলমান তীব্র উত্তেজনার কারণে মালয়েশিয়ায় সরকারি সফর বাতিল করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম পাকিস্তানের প্রধানমন্ত্রীর সফর বাতিলের এই তথ্য জানিয়েছেন।এক বিবৃতিতে আনোয়ার ইব্রাহীম বলেছেন, ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরে হামলার ঘটনায় সৃষ্ট উত্তেজনায়, পাকিস্তান যে কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে সে সম্পর্কে আমার পূর্ণ সহমর্মিতা প্রকাশ করেছি এবং পরিস্থিতির দ্রুতই উন্নতি ঘটবে বলে মালয়েশিয়া আশা করছে।




আগামী শুক্রবার (৯ মে) মালয়েশিয়ায় সরকারি সফরে যাওয়ার কথা ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, রোববার রাতে উভয়পক্ষের কর্তৃপক্ষের মাঝে আলোচনা হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ চলতি বছরের আরও পরের দিকে মালয়েশিয়ায় সরকারি সফরে যাওয়ার বিষয়ে আশা প্রকাশ করেছেন।এদিকে, ভারতের সঙ্গে পাকিস্তানের উত্তেজনার মাঝে সোমবার সরকারি সফরে ইসলামাবাদ পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছি।পাকিস্তান-অধিকৃত কাশ্মিরে সফরে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, পাকিস্তান তার বন্ধুপ্রতীম দেশগুলোকে সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করছে।





গত ২২ এপ্রিল কাশ্মিরের পার্বত্য অঞ্চলের জনপ্রিয় পর্যটন এলাকা পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৫ ভারতীয় ও এক নেপালি নাগরিকের প্রাণহানি ঘটে। এই হামলার ঘটনার পর থেকে প্রতিবেশী দুই পারমাণবিক অস্ত্রধর দেশের মাঝে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। পেহেলগামের ঘটনায় সৃষ্ট উত্তেজনা ঘিরে হিন্দু-সংখ্যাগরিষ্ঠ ভারতে ব্যাপক ক্ষোভের সূত্রপাত হয়েছে। পাশাপাশি মুসলিম-সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার দাবিও জোরাল হয়েছে ভারতে।কাশ্মিরে দশকের পর দশক ধরে স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদীদের পাকিস্তান সমর্থন দিয়ে আসছে বলে অভিযোগ করেছে ভারত। হিমালয় অঞ্চল লাগোয়া ব্যাপক বিতর্কিত এই   ভূখণ্ড নিয়ে প্রতিবেশী দেশ দু’টি অতীতে দু’বার যুদ্ধ করেছে।




পেহেলগামে হামলার ঘটনার পর পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত ‘সিন্ধু নদ পানিবণ্টন চুক্তি’ বাতিল ও পাকিস্তানি নাগরিকদের সব ধরনের ভিসা বাতিল করে ভারত। একই সঙ্গে দেশটিতে অবস্থানরত পাকিস্তানি নাগরিকদের নির্ধারিত সময়ের মধ্যে দেশত্যাগের নির্দেশ দেওয়া হয়।ভারতের এসব পদক্ষেপের জবাবে পাকিস্তানও ভারত সঙ্গে স্বাক্ষরিত ‘সিমলা চুক্তি’ বাতিল করে। এই হামলার পর দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের চরম অবনতি ঘটেছে। ভারত ইতোমধ্যে পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ এবং পাকিস্তানি পতাকাবাহী জাহাজ ভারতীয় জলসীমায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে।



সূত্র: এএফপি।

কমেন্ট বক্স