ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

দেশবাসীকে কৃতজ্ঞতা জানিয়েছেন খালেদা জিয়া

  • আপলোড সময় : ০৬-০৫-২০২৫ ০৪:১৮:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৫ ০৪:১৮:১৭ অপরাহ্ন
দেশবাসীকে কৃতজ্ঞতা জানিয়েছেন খালেদা জিয়া
চার মাস চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সুস্থভাবে দেশে ফিরতে পারায় দেশবাসীর প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি—এমনটাই জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মঙ্গলবার (৬ মে) দুপুর ১টা ২৫ মিনিটে রাজধানীর গুলশানের ফিরোজা বাসভবনে পৌঁছান খালেদা জিয়া। গাড়ি থেকে নিজে হেঁটে বাসায় প্রবেশ করেন তিনি।

পরে বাসভবনে এক ব্রিফিংয়ে ডা. জাহিদ বলেন, “দীর্ঘ ১৭ ঘণ্টার ভ্রমণ করেছেন তিনি। এতে শারীরিকভাবে কিছুটা ক্লান্ত হলেও মানসিকভাবে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।”

তিনি আরও জানান, “বিএনপি চেয়ারপারসন এখনো আগের মতোই দেশের মানুষের পাশে থাকতে চান।”

চিকিৎসার জন্য গত চার মাস তিনি ছিলেন যুক্তরাজ্যে। এই সময় বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী প্রশাসন, পররাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ মানুষের সহযোগিতা পেয়েছেন বলে জানান ডা. জাহিদ। এসবের জন্য খালেদা জিয়া সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলেও জানান তিনি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে