ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯ ৭ জেলায় বন্যা : নিহত ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ বিস্তীর্ণ জঙ্গলে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল হরমুজ প্রণালি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করল ইরান ঢাকায় ৯৭ মিলিমিটার বর্ষণ হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা, সীমান্তে চারজনকে আটকে দিল বিজিবি

আমিরকে নিয়ে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের উইন্ডিজ দল

  • আপলোড সময় : ০৬-০৫-২০২৫ ০৪:৪৩:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৫ ০৪:৪৩:৫৯ অপরাহ্ন
আমিরকে নিয়ে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের উইন্ডিজ দল
ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরের জন্য ৬ ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। সিরিজে দলকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ব্যাটার শাই হোপ।

বাংলাদেশের বিপক্ষে অভিষেকে ঝড় তোলা আমির জাঙ্গু এই সিরিজেও জায়গা ধরে রেখেছেন। গত ডিসেম্বরে ৭৯ বলে সেঞ্চুরি করে আলোচনায় আসা এই ব্যাটার এবারও থাকছেন স্কোয়াডে। একই সঙ্গে দলে ফিরেছেন ১৮ বছর বয়সী কিপার-ব্যাটসম্যান জুয়েল অ্যান্ড্রুও।

চোট কাটিয়ে ফিরেছেন শামার জোসেফ ও ম্যাথিউ ফোর্ড। তবে আইপিএল নিয়ে ব্যস্ত থাকায় পাওয়া যাচ্ছে না শিমরন হেটমেয়ারকে।

বাংলাদেশ সিরিজের পর ক্যারিবীয়দের কোচিং স্টাফেও এসেছে পরিবর্তন। নিউজিল্যান্ডের জেমস ফ্র্যাঙ্কলিনের জায়গায় বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার রবি রামপাল। আইরিশ পর্বে অতিরিক্ত কোচ হিসেবে থাকবেন আয়ারল্যান্ডের সাবেক অলরাউন্ডার কেভিন ও’ব্রায়েন।

সফর শুরু হবে মে মাসেই। ২১ মে থেকে শুরু আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ইংল্যান্ডের বিপক্ষে আরও তিন ওয়ানডে, শুরু ২৯ মে। এরপর ইংল্যান্ডের সঙ্গেই খেলবে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে

জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে