ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

খালেদা জিয়াকে স্বাগত জানালেন সারজিস আলম

  • আপলোড সময় : ০৬-০৫-২০২৫ ০৪:৫১:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৫ ০৪:৫১:৩৯ অপরাহ্ন
খালেদা জিয়াকে স্বাগত জানালেন সারজিস আলম
যুক্তরাজ্যে চার মাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার এই প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীজুড়ে দেখা গেছে নেতাকর্মীদের ব্যতিক্রমী উচ্ছ্বাস ও উদ্দীপনা। দলীয় প্রধানকে স্বাগত জানাতে গুলশান থেকে শুরু করে বিমানবন্দর পর্যন্ত রাস্তায় রাস্তায় জড়ো হয় হাজারো নেতাকর্মী।

মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১০টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন খালেদা জিয়া। সঙ্গে ছিলেন দুই পুত্রবধূ জোবাইদা রহমান ও শর্মিলা রহমান। এদের মধ্যে ১৭ বছর পর দেশে ফিরেছেন জোবাইদা রহমান, যাকে ঘিরেও নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে আলাদা আবেগ।

ইমিগ্রেশন শেষে বেলা ১১টা ২০ মিনিটে খালেদা জিয়ার গাড়িবহর বিমানবন্দর ত্যাগ করে গুলশানের ‘ফিরোজা’ বাসভবনের উদ্দেশে যাত্রা করে। এ সময় দলীয় পতাকা হাতে বিপুলসংখ্যক নেতাকর্মী স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানান। জনসমাগমের ভিড়ে গাড়িবহরকে চলতে হয় ধীরগতিতে।

এদিকে, খালেদা জিয়ার ফেরাকে স্বাগত জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সামাজিক মাধ্যম ফেসবুকে এক বার্তায় বলেন,  "আমরা বিশ্বাস করতে চাই, জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের আপামর ছাত্র জনতা যে আকাঙ্ক্ষাগুলোকে বুকে ধারণ করে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে; সেই আকাঙ্ক্ষাগুলো সামনে রেখে তিনি ও তার দল বিএনপি আপোসহীনভাবে দেশের স্বার্থে কাজ করে যাবেন।"

তিনি খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন বলেও পোস্টে উল্লেখ করেন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসা শেষে দেশে ফিরেও খালেদা জিয়া দেশের মানুষের পাশে থেকে গণতন্ত্র রক্ষার সংগ্রামে নেতৃত্ব দেবেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে