ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

যুদ্ধের প্রস্তুতি ভারতের, ২৪৪ জেলায় মহড়ার নির্দেশ

  • আপলোড সময় : ০৬-০৫-২০২৫ ০৫:২০:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৫ ০৫:২০:৪৯ অপরাহ্ন
যুদ্ধের প্রস্তুতি ভারতের, ২৪৪ জেলায় মহড়ার নির্দেশ
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে হামলার পর থেকে পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে দেশজুড়ে জরুরি প্রস্তুতির নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামীকাল বুধবার (৭ মে) দেশব্যাপী মহড়া আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে অংশ নেবে ২৪৪টি জেলার সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান এবং সাধারণ জনগণ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, যুদ্ধ পরিস্থিতির সম্ভাব্যতা মাথায় রেখে সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রাখতে এই মহড়া চালানো হবে। মহড়ার মূল দিকগুলো হলো:
  • সমস্ত সরকারি দফতরে বিমান হামলার সতর্কতা সাইরেন ব্যবস্থার সক্রিয়করণ
  • ব্ল্যাকআউটের সময় করণীয় বিষয়ে নাগরিকদের প্রশিক্ষণ
  • স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে সচেতনতামূলক মক ড্রিল
  • গুজব প্রতিরোধে নির্দেশনা ও সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণের পরামর্শ
  • ঘরে অবস্থান, দরজা-জানালা বন্ধ রাখা এবং ইলেকট্রনিক ডিভাইস বন্ধ রাখার মহড়া

পশ্চিমবঙ্গের কলকাতাসহ রাজ্যের ২৩টি জেলার ৩১টি নির্দিষ্ট স্থানে এই মহড়া চালানো হবে বলে জানানো হয়েছে।

ভারতের কেন্দ্রীয় সরকার মনে করছে, যুদ্ধের সম্ভাব্য ঝুঁকি মাথায় রেখে শুধু সেনাবাহিনী নয়, দেশ রক্ষায় সাধারণ নাগরিকদেরও ভূমিকা প্রয়োজন। সেই উদ্দেশ্যেই নাগরিক সচেতনতা ও প্রস্তুতির ওপর জোর দেওয়া হচ্ছে।

মহড়ায় সেনাবাহিনীর পাশাপাশি স্থানীয় প্রশাসনও অংশ নেবে এবং প্রয়োজনীয় কৌশল ও করণীয় বিষয়গুলোর প্রশিক্ষণ প্রদান করবে। উল্লেখ্য, সাম্প্রতিক পেহেলগাম হামলার দায় পাকিস্তান ঘনিষ্ঠ জঙ্গিগোষ্ঠীর ওপর চাপিয়ে দিয়েছে ভারত, যার ফলে দুই দেশের সম্পর্কে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার