ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

ভোলায় বোমা ও দেশীয় অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা আটক

  • আপলোড সময় : ০৬-০৫-২০২৫ ০৫:২৬:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৫ ০৫:২৬:৫২ অপরাহ্ন
ভোলায় বোমা ও দেশীয় অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা আটক
ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. মাইনুদ্দিন মোল্লা (৩৭) কে ৬টি হাতবোমা ও ৫টি দেশীয় অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।

মঙ্গলবার (৬ মে) বিকেল সাড়ে ৩টার দিকে এ তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম হারুন অর রসিদ।

আটক মাইনুদ্দিন মোল্লা চরসামাইয়া ইউনিয়নের চরশিফলী গ্রামের মো. শাজাহান মোল্লার ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১টা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী কোস্টগার্ড ও পুলিশ যৌথভাবে তার বাড়িতে অভিযান চালায়। অভিযানে উদ্ধার করা হয় ৬টি হাতবোমা ও ৫টি দেশীয় অস্ত্র।

লেফটেন্যান্ট কমান্ডার হারুন অর রসিদ জানান, আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ভোলা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে